ঈদ বোনাস চাইলেন এমপিরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০১৬, ১৫:২৫আপডেট : ১৬ জুন ২০১৬, ১৫:২৫

সংসদ ঈদ বোনাস চাইলেন সরকার দলীয় সংসদ সদস্যরা। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকার দলীয় সদস্য ডা. মো. ইউনুস আলী সরকার এ দাবি জানালে সংসদে উপস্থিত সব সংসদ সদস্য টেবিলে চাপড়িয়ে এ দাবির প্রতি সমর্থন জানান।

ঈদ বোনাসের দাবি জানিয়ে গাইবান্ধা-৩ আসনের ইউনুস আলী সরকার বলেন, সরকারি পিয়ন থেকে শুরু করে সচিব পর্যন্ত সবাই ঈদ বোনাস পান। বৈশাখেও বোনাস দেওয়া হয়। কিন্তু আমরা বোনাস পাই না। অনেক স্তর পার হয়ে এখানে আসতে হয়। আমরা পেনশনও পাই না। আমরা কেন পিছিয়ে থাকবো। তাই আমরা সবাই বোনাস চাই। অন্যদের মতো আমাদেরও বোনাসের ব্যবস্থা করা হোক।

সংসদ সদস্যদের বিরুদ্ধে টিআর কাবিখার টাকা চুরির অভিযোগকে অসত্য দাবি করে বলেন, কথায় কথায় বলা হয় এমপিরা টিআর খায়। এই কথাটা সত্যি না। আমরা সবাই এলাকার উন্নয়ন করি।

প্রত্যেক সংসদ সদস্যের জন্য একশ কোটি টাকার বরাদ্দের দাবি জানিয়ে এই এমপি বলেন, আগে যে ২০ কোটি থোক বরাদ্দ দেওয়া হয়েছিল, তা দিয়ে সংসদ সদস্যরা এলাকার উন্নয়ন করেছেন। এখানে একটি পয়সাও এমপিদের পকেটে যায়নি বলে আমি বিশ্বাস করি। তাই ১০০ কোটি টাকা বরাদ্দ দিলে উন্নয়ন আরও তরান্বিত হবে।

আলোচনায় অংশ নিয়ে ইউনুস আলী আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কথা কিছু বলতে চাই। শিক্ষামন্ত্রী তার মন্ত্রণালয়ে গেলে যেমন ব্যবহার করেন তাতে মনে হয় উনি হেড মাস্টার আর আমরা ছাত্র। এখন আবার বলা হচ্ছে আমরা নৈশ প্রহরী-দফতরি নিয়োগ দিতে পারবো না।

শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে আইনপ্রণেতাদের সভাপতি মনোনীত হওয়া নিয়ে আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও সরকার দলের এমপি মোতাহার হোসেন বলেন, এখন বলা হচ্ছে, এমপিরা শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবেন না। আমার কথা হচ্ছে, একজন জনপ্রতিনিধির চেয়ে আর কেউ বেশি বুঝবে এটা আমি বিশ্বাস করি না। 

তিনি বলেন, আমি এক লাখ ৯২ হাজার ভোটে নির্বাচিত হয়ে সংসদে এসেছি। এখানে প্রত্যেকেই নির্বাচিত প্রতিনিধি। আমাদের চেয়ে কি ডিসি-ইউএনওরা উন্নয়ন ভালো বুঝবে? 

বাজেট আলোচনায় আরও অংশ নেন, আওয়ামী লীগের এম এ মালেক, ইলিয়াস উদ্দিন মোল্লা, গোলাম মোস্তফা, রহিমা আক্তার, হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় পার্টির নুরুল ইসলাম মিলন প্রমুখ। আলোচনা শেষে অধিবেশনে সভাপতিত্বকারী সভাপতিমণ্ডলীর সদস্য মো. আলী আশরাফ শনিবার সকাল সাড়ে দশটা পর্যন্ত অধিবেশন মুলতবি করেন।

আরও পড়ুন- 

কলেজে ভর্তির তালিকা ওয়েবসাইটে প্রকাশ
মেট্রোরেল ও বিআরটি প্রকল্পের উদ্বোধন ২৬ জুন

/ইএইচএস/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম