চীন সফর শেষে দেশে ১৬ তরুণ নেতৃত্ব

সম্পর্ক উন্নয়নে দুই দেশের যুব সমাজের অঙ্গীকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০১৬, ১৮:৪১আপডেট : ১৮ জুন ২০১৬, ১২:৩৮

চীনা সরকারের আমন্ত্রণে ছয় দিনের সফল সফর শেষে দেশে ফিরেছেন ১৬ তরুণ উদ্যমী নেতৃত্ব। সফরে দুই দেশের যুব নেতারা ‍পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও তরুণ সমাজের মধ্যে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হতে অঙ্গীকার করেছেন।

চীনের কুনমিং ও বেইজিংসহ বিভিন্ন প্রদেশের কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে বৈঠক

সরকার দলীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-পরিষদের সদস্য কাজী নাবিল আহমেদের (যশোর-৩) নেতৃত্বে ৮ সংসদ সদস্যসহ এই যুব নেতৃবৃন্দ চীনের কুনমিং ও বেইজিংসহ বিভিন্ন প্রদেশের কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করেন ও তাদের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান সফর করেন। সফরকালে বাংলাদেশের তরুণ নেতৃত্ব ও প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কেও সে দেশ সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

সফরে ছিলেন শরীয়তপুর-৩ আসনের নাহিম রাজ্জাক, রংপুর-২ আসনের আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী (ডিউক), মেহেরপুর-১ আসনের ফরহাদ হোসেন, কুমিল্লা-৪ আসনের রাজী মোহাম্মদ ফখরুল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলতুন্নেসা বাপ্পী, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ও নুরজাহান মুক্তা।

৮ যুব নেতা হলেন- সাব্বির বিন শামা, বিপ্লব বড়ুয়া, জাহিদুল ইসলাম স্বপ্নিল, তন্ময় আহমেদ, শাহ আলী ফরহাদ, তারিক হাসান শমী, ফারজানা বেগম ও কুহেলী কুদ্দুস।

বাংলাদেশ আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআই ও ঢাকাস্থ চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক শাখার (আইডিসিপিসি) আমন্ত্রণে চীন সফর করেন। গত রবিবার দুপুর ২টায় তারা চীনের কুনমিংয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন এবং সফর শেষে শুক্রবার দুপুরে তারা ঢাকায় ফেরেন।

চীনা প্রতিনিধির সঙ্গে আলাপে কাজী নাবিল (বামে)

প্রতিনিধি দলের নেতা কাজী নাবিল আহমেদসহ একাধিক এমপি বাংলা ট্রিবিউনকে সফর সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এই সফর আগামী দিনের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়তা করবে বলে তারা জানান।

প্রতিনিধি দলের সদস্যরা জানান, চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে পৌঁছে ১৩ জুন সোমবার তারা কুনমিংয়স্থ চীনা কমিউনিস্ট পার্টির স্কুলে যান এবং প্রতিষ্ঠানটির ভাইস চ্যান্সেলর, অধ্যাপক ও বিভাগীয় পরিচালকদের সঙ্গে  মতবিনিময় করেন। এ সময় বাংলাদেশি রাজনীতিরা চীনা কমিউনিস্ট পার্টির নেতা ও ক্যাডারদের বিভিন্ন প্রশিক্ষণসহ অন্যান্য বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। ওইদিন সন্ধ্যায় তারা ইউনান প্রদেশের পিপলস কংগ্রেসের ভাইস চেয়ারম্যান উয়াং সুফেনের নেতৃত্বাধীন প্রদেশের কমউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন ও নৈশভোজে অংশ নেন।

পরদিন ১৪ জুন মঙ্গলবার চীনের রজধানী বেইজিংয়ের অদূরবর্তী তিয়ান জিন শহরে ১৯১৯ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রাচীন ও স্বনামধন্য ন্যানকা ইউনিভার্সিটি গিয়ে সেখানকার ছাত্র ও অধ্যাপকদের সঙ্গে মতবিনিময় করেন। এই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র ছিলেন চীনের প্রথম প্রধানমন্ত্রী চো ইন লাই ও বিদায়ী প্রধানমন্ত্রী ওয়েন জিয়া বাও।

১৫ জুন বুধবার সকালে তারা বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্সিলর ও এশিয়া বিভাগের পরিচালক চেন সেংয়ের সঙ্গে বৈঠকে মিলিত হন। তারা বাণিজ্য, অর্থনীতি ও সংস্কৃতিকসহ বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে মতবিনিময় করেন।

বৃহস্পতিবার সকালে তারা চীনা কমিউনিস্ট ইয়ুথ লীগের বেইজিং কমিটির ভাইস সেক্রেটারি গুয়ো ‍ওয়েনজের একটি প্রতিনিধি দলের সঙ্গে তাদের কার্যালয়ে সাক্ষাৎ করেন। এখানে দুই দেশের যুব সমাজের সহযোগিতা ও বিদেশি সম্পর্কের ওপর আলোচনা ও মতবিনিময় করেন। পরে তারা চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক শাখার দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী লি জুংয়ের সঙ্গে মতবিনিময় করেন। এতে দুই দেশের রাজনৈতিক, বাণিজ্যিক, অর্থনৈতিক সম্পর্ক ও দীর্ঘ মেয়াদি সহযোগিতা এবং বাংলাদেশ আওয়ামী লীগ ও চীনা কমিউনিস্ট পার্টির সম্পর্ক উত্তোরোত্তর বৃদ্ধি ও গভীরতর করার বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেন। এখানে দুই দেশের বিভিন্ন চলমান ইস্যু আলোচনায় স্থান পায়।

কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক

দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী লি জুং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে চীন সফরের জন্য প্রতিনিধি দলের প্রধান কাজী নাবিল আহমেদের মাধ্যমে আমন্ত্রণ জানান বলে সফরসঙ্গী অ্যাডভোকেট ফজিলাতুন নেসা বাপ্পি বাংলা ট্রিবিউনকে জানান।

সফর সম্পর্কে এক প্রতিক্রিয়ায় ফজিলাতুন নেসা বাংলা ট্রিবিউনকে জানান, তাদের সফর খুবই সফল ও ফলপ্রসু হয়েছে। বিশ্বের অন্যতম সমৃদ্ধশালী দেশ চীন সফরের অভিজ্ঞতা তাদের আগামী দিনে সুন্দর বাংলাদেশ তথা পৃথিবী গড়ার পাথেয় হিসেবে কাজ করবে।

তিনি বলেন, এই সফরে আমরা দুই পক্ষই সম্পৃদ্ধ হয়েছি। সেটা দেশের জন্য স্ব স্ব ক্ষেত্রে ভীষণভাবে কাজে আসবে। দুই দেশের ঐহিত্যবাহী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সামনের দিকে নিয়ে যাবে।

/ইএইচএস/এজে/

আপ: এইচকে

আরও পড়ুন: জঙ্গিবাদ ও আত্মঘাতী হামলা হারাম

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের