মঙ্গলবার পরিবহন ধর্মঘটের ডাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০১৬, ০৫:৪৩আপডেট : ২১ জুন ২০১৬, ১০:৪৮

পরিবহন ধর্মঘট অফিসের দখল ফেরত না পাওয়ায় মঙ্গলবার ভোর ছয়টা থেকে ১২ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। শ্রমিক ইউনিয়নের দফতর সম্পাদক শহীদ মিয়ার নামে সোমবার সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ধর্মঘটের এ খবর দেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাসী-চাঁদাবাজরা অফিস দখল করে নেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের সভাপতি আব্দুল ওদুদ নয়ন এবং সাধারণ সম্পাদক করম আলী।
তারা অবিলম্বে অফিস দখলমুক্ত করে ইউনিয়ন নেতৃবৃন্দের কাছে বুঝিয়ে দেওয়ার দাবি জানান। তা না হলে মঙ্গলবার (২১ জুন) সকাল থেকে সব গাড়ি বন্ধ থাকবে। তারা বলেন, যতক্ষণ পর্যন্ত প্রশাসন ইউনিয়ন কার্যালয় দখলমুক্ত করে বুঝিয়ে না দেবে, ততক্ষণ পর্যন্ত কোনও শ্রমিক গাড়ি চালাবে না।
শ্রমিক ইউনিয়নের এ ঘর্মঘটের প্রতি সমর্থন দিয়েছে বিপ্লবী সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। সোমবার সন্ধ্যায় ফেডারেশনের সাধারণ সম্পাদক মো.আলী রেজা বাংলা ট্রিবিউনকে বলেন, শ্রমিকদের অফিস দখল করে নেওয়ার ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।
সোমবার ভোররাতে ঢাকা জেলা শ্রমিক ইউনিয়নের ব্যানারে একদল শ্রমিক বঙ্গভবনের দক্ষিণে ৪৭/এ টয়েনবি সার্কুলার রোডে অবস্থিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিস দখল করে নেয়।

প্রতিবাদে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা সোমবার দুপুরে মেয়র হানিফ ফ্লাইওভার ও গুলিস্তান সংলগ্ন সড়কে এলোপাতারি গাড়ি রেখে অবরোধ সৃষ্টি করে। পরে পুলিশের হস্তক্ষেপে বেলা ২টায় অবরোধ তুলে নেওয়া হয়। আকস্মিক এ অবরোধে অসংখ্য মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।

শ্রমিক নেতারা জানিয়েছেন, রাজধানীর সায়েদাবাদ, মহাখালী ও ফুলবাড়িয়া টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের তৎপরতা রয়েছে। এ কারণে ধর্মঘট শুধু এসব টার্মিনালকেন্দ্রীক বাসগুলোতে হতে পারে। গাবতলী টার্মিনালে সক্রিয় রয়েছে অপর একটি শ্রমিক সংগঠন। 

ওএফ/এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম