
দক্ষিণ আফ্রিকার লুসিক্রিসি শহরে সন্ত্রাসীদের গুলিতে নোয়াখালীর এক ব্যবসায়ী নিহত হয়েছে। তার নাম আবরার হোসেন পাপ্পু (৪৮)। সোমবার বাংলাদেশের স্থানীয় সময় রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় দক্ষিণ আফ্রিকার এক নাগরিক ও নিহত ব্যবসায়ীর ব্যক্তিগত নিরাত্তপত্তা কর্মী (দক্ষিণ আফ্রিকান) গুলিতে নিহত হন। তার প্রতিষ্ঠানের এক নারী হিসাবরক্ষক সামান্য আহত হয়েছেন।
নিহতের মামা সামছুল আলম জানান, আবরার হোসেন পাপ্পু ১৯৯০ সালে দক্ষিণ আফ্রিকায় যান। নিহত আবরার স্ত্রী ও তিন কন্যাসহ ডারবান এলাকায় বসবাস করছিলেন। তার আরও তিন ভাই সেখানে থাকতেন। গত বছর ইফতেখার হোসেন টিপু নামে তার এক ছোট ভাইকে একইভাবে গুলিকরে হত্যা করে সন্ত্রাসীরা।
/জেবি/এসটি/








