আগামী ১৭ জুলাই পর্যন্ত ট্যানারি শিল্প মালিকদের বিষয়ে হাইকোর্টের করা জরিমানার আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি। ওইদিন এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে।
এর আগে সোমবার (২৭ জুলাই) আদালতের নির্দেশ পালন না করায় ১৫৪ ট্যানারি প্রতিষ্ঠানকে প্রতিদিন ৫০ হাজার টাকা জরিমানার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে ট্যানারি মালিকপক্ষ।
মঙ্গলবার (২৮ জুন) চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালতে এ আবেদনের শুনানি হয়। শুনানি শেষে আদালত স্থগিতের এ আদেশ দেন। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০১ সালে ট্যানারি শিল্প হাজারীবাগ থেকে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
গত ১৬ জুন আদালতের নির্দেশে যেসব ট্যানারি এখনও সাভারে স্থানান্তর করা হয়নি তাদের তালিকা দাখিলের পর বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের বেঞ্চ যতদিন পর্যন্ত কারখানা সরাবে না, ততোদিন পর্যন্ত পরিবেশের ক্ষতি হিসাবে ট্যানারিগুলোকে সরকারি কোষাগারে ৫০ হাজার টাকা করে জমা দেওয়ার আদেশ দিয়েছিলেন।
আদালতের এ আদেশ সময়ের মধ্যে মনিটরিং করে শিল্পসচিব আগামী ১৭ জুলাইয়ের মধ্যে আদালতকে প্রতিবেদন আকারে জানাবেন। একই সময়ের মধ্যে রাজধানীর হাজারীবাগের ট্যানারির কারণে বুড়িগঙ্গায় কী পরিমাণ পরিবেশ দূষণ হচ্ছে তা নির্ণয় করে পরিবেশ সচিবকে আদালতের কাছে প্রতিবেদন আকারে দাখিল করতে বলা হয়েছিল।
আরও পড়ুন-
প্রশিক্ষণের পরও শাহজালালে বদলায়নি নিরাপত্তাকর্মীদের আচরণ
কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি ২০ হাজার মানুষ
/ইউআই/এফএস/








