অর্থমন্ত্রী হাসিতে হাসিতে আশি পার করেছেন: এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০১৬, ১৪:৪২আপডেট : ২৮ জুন ২০১৬, ১৫:৩৪

সংসদে এরশাদ (ফাইল ছবি) অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ‘হাসিতে হাসিতে আশি পার করেছেন’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। মঙ্গলবার বাজেটর ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি অর্থমন্ত্রীর কঠোর সমালোচনা করেন। একইসঙ্গে তার বাজেট বক্তৃতার প্রশংসা করেন।
তার সময়কালে দু’বার অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মুহিতের প্রসঙ্গে এরশাদ তার বাজেট আলোচনার শুরুতে বলেন, উনি আমার সময়ে অর্থমন্ত্রী ছিলেন। অর্থমন্ত্রী হাসিতে হাসিতে আশি পার করেছেন। এই সংসদে ৯০ পাতার একটি বাজেট পেশ করেছেন অত্যন্ত সাবলীল ও প্রাঞ্জল ভাষায় বাজেট দিয়েছেন। তার বাজেট ঘোষণায় আমি বিস্মিত ও অনুপ্রাণিত হয়েছি। এজন্য তাকে ধন্যবাদ জানাই। তবে আমি কিন্তু হাসিতে হাসিতে আশি পার করতে পারিনি। জেল জুলুমসহ সব ধরনের অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে। এমন কোনও অত্যাচার নেই যা আমার ওপর প্রয়োগ হয়নি। তার পরও আমি বেঁচে আছি। দাঁড়িয়ে আছি। আমি শক্তভাবে দাঁড়িয়ে সংসদে বক্তব্য রাখছি।

ইএইচএস/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম