জাতিসংঘের আদিবাসী ফেলোশিপে প্রথমবারের মতো বাংলাদেশের আদিবাসী নারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০১৬, ১৫:৪৭আপডেট : ২৮ জুন ২০১৬, ১৫:৫৫

মুক্তাশ্রী চাকমা জাতিসংঘের আদিবাসী ফেলোশিপ প্রোগ্রামের জন্য এবছর প্রথমবারের মত বাংলাদেশের একজন আদিবাসী নারীকে নির্বাচিত করা হয়েছে। জাতিসংঘের আদিবাসী ফেলোশিপে অংশ নিতে ইতোমধ্যেই সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থান করছেন মুক্তাশ্রী চাকমা।

পেশায় সাংবাদিক ও মানবাধিকারকর্মী মুক্তাশ্রী জাতিসংঘ ২০১৬ আদিবাসী ফেলোশিপে অংশ নিতে নির্বাচিত হয়েছেন SPaRC (Supporting People and Rebuilding Communities) এর প্রতিষ্ঠাতা, মানবাধিকার কর্মী ও গবেষক হিসেবে।

মুক্তাশ্রী দৈনিক নিউ এজ, ঢাকা ট্রিবিউনে নিয়মিত প্রতিবেদক হিসেবে কাজ করেছেন। তিনি নিজের জন্মভূমি রাঙামাটি জেলায় মানবাধিকার বিষয়েও কাজ করছেন। 

জাতিসংঘের এই প্রোগ্রামটি শুরু হয় ১৯৯৭ সালে। গত ১৯ বছরে বাংলাদেশ থেকে মাত্র ৫ জন এই প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য মনোনীত হয়েছেন। এই কর্মসূচির উদ্দেশ্য বিদ্যমান আন্তর্জাতিক মানবাধিকার দলিল এবং মেকানিজমের উপর আদিবাসীদের উন্নত ধারণা দেওয়া যাতে তারা এটা ব্যবহার করতে পারেন এবং আরও কার্যকরভাবে মানবাধিকার রক্ষার্থে কাজ করতে পারেন।

আদিবাসী ফেলোশিপ কর্মসূচী জাতিসংঘের একমাসব্যাপী বিশ্লেষণধর্মী মানবাধিকার প্রশিক্ষণ প্রোগ্রাম যা ওএইচসিএইচআর এর অফিস দ্বারা প্রতিষ্ঠিত হয়। এ কর্মসূচী প্রবর্তনের পর থেকে সারা বিশ্ব থেকে ৩০০ জনের বেশি নারী পুরুষকে মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

একমাসব্যাপী এ ফেলোশিপে জাতিসংঘের সিস্টেম, ওএইচসিএইচআর এর ম্যান্ডেট এবং কার্যক্রম, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস চুক্তিসমূহ, কনভেনশন, ঘোষণা এবং ম্যাকানিজম – হিউম্যান রাইটস কাউন্সিল, চুক্তি ও বিশেষ পদ্ধতির উপর প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এছাড়া প্রশিক্ষণপ্রাপ্তরা জাতিসংঘের এবং এর বিশেষ সংস্থা (আইএলও, ডব্লিউআইপিও, ইউনেস্কো, ইউনিসেফ) এবং জেনেভা ভিত্তিক মানবাধিকার এনজিও সম্পর্কে ধারণা গ্রহণ করে যৌথভাবে কাজ করার সুযোগ পান। 

আরও পড়ুন- 

প্রশিক্ষণের পরও শাহজালালে বদলায়নি নিরাপত্তাকর্মীদের আচরণ
কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি ২০ হাজার মানুষ

/ইউআই/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম