
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার দুপুরে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূঁইয়ার সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
এবার ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক হিসেবে সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. নিয়াজ আহম্মেদ ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম বেলায়েত হোসেন। ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য পরবর্তীতে জানানো হবে।
এদিকে শাবিপ্রবির নতুন ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে বুধবার। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এই ওয়েবসাইট উদ্বোধন করেন উপাচার্য।
নতুন ওয়েবসাইটের খুব শিগগিরই বাংলা ভার্সন চালু করা হবে বলে জানান ‘ওয়েবসাইট স্ট্রেনিং অ্যান্ড ফাইনালাইজিং’ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুশতাক আহমদ।
তিনি বলেন, বাংলা ভার্সন চালুর মাধ্যমে বিশ্বের যে কোনও জায়গা থেকে বাংলায় বিশ্ববিদ্যালয়র যে কোনও ধরনের তথ্য এই ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে।
/এসটি/








