যুক্তরাষ্ট্র সরকারের কর্মচারী জুলহাজ মান্নান, বাংলাদেশি ব্লগার ওয়াসিকুর রহমান বাবু, আহমেদ হায়দার রাজিব এবং একেএম শফিউল ইসলামের হত্যার দায় স্বীকারকারী আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্টকে (একিউআইএস) সন্ত্রাসী সংগঠন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ঘোষণা দেওয়া হয়।
এছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আল-কায়েদা নেতা আসিম উমরকে সন্ত্রাসী আখ্যায়িত করা হয়। এ ঘোষণার ফলে যুক্তরাষ্ট্রের কোনও নাগরিক যদি আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অথবা আসিম উমরের সঙ্গে কোনও লেনদেন করে, তাহলে যুক্তরাষ্ট্রে তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলেও ওই সংবাদ বিজ্ঞাপ্তিতে জানানো হয়।
/এসএসজেড/এমএনএইচ/








