ভুটান যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০১৬, ১২:২৭আপডেট : ০১ জুলাই ২০১৬, ১২:২৭

আবদুল হামিদ ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের আমন্ত্রণে চারদিনের সফরে শুক্রবার থিম্পু যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ সফর দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি উপ-আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিনের বরাত দিয়ে বাসস জানায়, দ্রুক এয়ারের একটি ফ্লাইট রাষ্ট্রপতি আবদুল হামিদ, তাঁর স্ত্রী রাশিদা খানম এবং সফরসঙ্গীদের নিয়ে শুক্রবার বিকাল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করবে।

এ সফরকালে রাষ্ট্রপতি আগামী ২ জুলাই বৌদ্ধ মন্দির ও দুর্গ তাশিছোদজং-এ ভুটানের রাজার সঙ্গে বৈঠক করবেন। রাজার বাসভবন লিংকানা প্রাসাদে রাজার আয়োজিত এক নৈশভোজ অনুষ্ঠানেও তিনি যোগ দেবেন।

আবদুল হামিদ ভুটানের রাজার পিতা সাবেক রাজা জিগমে সিঙ্গে ওয়াংচুকের সঙ্গেও এক বৈঠকে মিলিত হবেন।

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোগবে আগামী ২ জুলাই রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে তাজ তাশি হোটেলে সাক্ষাত করবেন। প্রধানমন্ত্রী আগামী ৩ জুলাই রয়াল বঙ্কে হলে রাষ্ট্রপতি আবদুল হামিদের সম্মানে এক নৈশ ভোজসভার আয়োজন করবেন।

ভুটানের জাতীয় পরিষদের স্পিকার লিওনপো, জিগমে ঝাংপো, ন্যাশনাল কাউন্সিলের চেয়ারম্যান সোনম কিংগা এবং পররাষ্ট্রমন্ত্রী লিওনপো দামচো দরজি এ সফরকালে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত করবেন।

রাষ্ট্রপতি আগামী ৪ জুলাই ভুটানের পার্লামেন্টের এক যৌথ অধিবেশনে ভাষণ দেবেন।

আবদুল হামিদ কুয়েনসেলফোদরাং ও ডোচুলা সহ ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান পরিদর্শন করবেন।

রাষ্ট্রপতি ৪ জুলাই দেশে ফিরবেন। সূত্র: বাসস।

আরও পড়ুন- 

সনুকে ফিরে পেয়ে মায়ের অশ্রু-আনন্দ মাখামাখি
সাঁড়াশি অভিযানের মধ্যেও বেপরোয়া অজ্ঞানপার্টি

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম