প্রেসক্লাবের সামনে গুলি করে ২০ লাখ টাকা ছিনতাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৬, ১৮:৪৮আপডেট : ০২ জুলাই ২০১৬, ১৮:৪৯

ছিনতাই রাজধানীর প্রেসক্লাবের সামনে ব্যক্তিগত গাড়ির গতিরোধের পর এক ব্যক্তিকে গুলি করে ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম মো. লোকমান মিয়া(৪৫)। তিনি ডেমরার আল হিজার টেক্সটাইল মিলের সুপারভাইজার।
গুরুতর আহত অবস্থায় লোকমান মিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক)হাসপাতালে পাঠানো হয়েছে। ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
লোকমানের সহযাত্রী টেক্সটাইল মিলের মালিক রাজীব ও তার ভাই শাকিল জানান, চকবাজারের চ্যাম্পিয়ন শাটার নামে নিজস্ব পাইকারি দোকান থেকে টাকা নিয়ে ডেমরার উদ্দেশে যাওয়ার সময় প্রেসক্লাবের সামনে এলে তিনটি মোটরসাইকেলে করে সাত-আটজন যুবক গাড়ির গতিরোধের পর লোকমানের গায়ে গুলি করে। এরপর টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

লোকমানকে ঢামেকে ভর্তি করানোর পর রাজীব ও শাকিল এ নিয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

/এইচকে/

আরও পড়ুন:কুষ্টিয়ায় ভিজিএফ’র চাল নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৮

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম