গুলশানের রেস্টুরেন্টে সিআইডি, আনুষ্ঠানিক তদন্ত শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০১৬, ১৩:৩০আপডেট : ০৩ জুলাই ২০১৬, ১৪:৫৯

গুলশান হামলা গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে পুলিশ। আজ রবিবার  দুপুর সোয়া ১২টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের পাঁচ সদস্যের একটি দল ঘটনাস্থলে যায়। এছাড়া ডিবির বোমা নিষ্ক্রিয়করণ দলও সেখানে যায়।
জানা গেছে, আলামত সংগ্রহ করার জন্যই তারা রেস্টুরেন্টে ঢুকেছেন।
গত শুক্রবার রাত পৌনে ৯টার দিকে রেস্টুরেন্টে ঢুকে পড়ে কয়েকজন সশস্ত্র  জঙ্গি। তারা দেশি-বিদেশিদের জিম্মি করে। ঘটনার পর অভিযান চালাতে গেলে জঙ্গিদের গ্রেনেড হামলায় বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম নিহত হন। জঙ্গিরা রাতেই তিন বাংলাদেশিসহ ২০ জন জিম্মিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে।
শনিবার সকালে যৌথ বাহিনী ওই রেস্টুরেন্টে  কমান্ডো অভিযান চালায়। এতে ছয় জঙ্গি নিহত হয়। একজনকে গ্রেফতার করা  হয়। ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়।
এদিকে জাপানের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

/এআরআর /বিটি/এপিএইচ/

আরও পড়ুন:
গুলশানের রেস্টুরেন্টে কমান্ডো অভিযানের ৫টি ভিডিও

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক