জাপানি দলের আর্টিজান রেস্টুরেন্ট পরিদর্শন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০১৬, ১৪:৩০আপডেট : ০৩ জুলাই ২০১৬, ১৪:৩৫

হলি আর্টিজান বেকারি জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেইজি কিহারা ও বাংলাদেশের পররাষ্ট্রসচিব এম শহীদুল হক যৌথভাবে হলি আর্টিজান রেস্টুরেন্ট পরিদর্শন করেছেন।
জাপান দূতাবাসের কমিউনিকেশন্সের প্রধান রুমি আরিওশি বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে তিনি বলেছিলেন, সরকার হলি আর্টিজান রেস্টুরেন্ট পরিদর্শনের অনুমোদন দেয়নি।
তারা কোনও তদন্ত দল পাঠাবে কিনা সেটি জানতে চাইলে তিনি বলেন, ভবিষ্যতে তারা একটি দল পাঠাতে পারে। তবে তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী এ ঘটনার কোনও তদন্ত তারা করতে পারেনা।
সাতজন নিহত জাপানিজ এর মৃতদেহ ফেরত নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, সরকার সহায়তা করলে তারা যত দ্রুত সম্ভব মৃতদেহগুলো নিয়ে যেতে চায়। তিনি বলেন, একটি বিশেষ বিমান প্রস্তুত আছে মৃতদেহগুলো নিয়ে যাবার জন্য এবং তারা দ্রুত কার্য সমাধার জন্য সরকারকে অনুরোধ করেছেন।
জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেইজি কিহারা ঢাকায় পররাষ্ট্রসচিব এম শহীদুল হক ও স্বরাষ্ট্রসচিব মোহাম্মাদ মোজাম্মেল হক খানের সঙ্গে বৈঠক করে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
রুমি আরিওশি বলেন, প্রতিমন্ত্রী আজ  বা আগামীকাল দেশে ফেরত যাবেন।
এসএসজেড/এপিএইচ/

আরও পড়ুন: গুলশানের রেস্টুরেন্টে সিআইডি, আনুষ্ঠানিক তদন্ত শুরু

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম