জামায়াতের সন্ত্রাসীরাই এ হামলা চালাতে পারে: ফরীদ উদ্দীন মাসঊদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০১৬, ১৬:৫৯আপডেট : ০৩ জুলাই ২০১৬, ১৭:০৪

মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ পাকিস্তান দূতাবাসের ওপর নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন শোলাকিয়া ঈদগাহের ইমাম ও বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি  আরও বলেন, জামায়াত নিষিদ্ধ করতে বিলম্ব করলে সরকারের জন্য বিষয়টি বুমেরাং হবে। জামায়াতের সন্ত্রাসীরাই এ হামলা চালাতে পারে। জঙ্গিবাদবিরোধী লক্ষাধিক আলেমের স্বাক্ষর গ্রহণের সময়ও তারা বাধা দিয়েছিল। তারা ইসলাম, দেশ ও মানবতার শত্রু। রবিবার  খিলগাঁওয়ের ইকরা বাংলাদেশ কমপ্লেক্স মসজিদে ইতেকাফরত আলেমদের উদ্দেশে আলোচনায়  ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।
ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, হামলাকারীরা বলছে, তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু ইসলাম কি বলে তারাবির নামাজ বাদ দিয়ে নিরীহ মানুষ হত্যা করো? সন্ত্রাসীরা রমজানের পবিত্রতা লঙ্ঘন করেছে। বিদেশিরা আমাদের মেহমান, তাদের এভাবে হত্যা করা ন্যাক্কারজনক। আমরা তীব্র নিন্দা জানাই।
ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, নিন্দা করার মতো আমাদের ভাষা নেই। উলামায়ে কেরাম জঙ্গিবাদী এই হামলার নিন্দা জানাচ্ছে। সাহাবায়ে কেরাম জিহাদ করেছেন বিশৃঙ্খলা দমনের জন্য। আজকাল তারা জিহাদের নামে ফেতনা সৃষ্টি করছে।

নির্মম এই হত্যাকাণ্ডের আগে জঙ্গিরা আল্লাহু আকবার ধ্বনি তোলার উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে ফরীদউদ্দিন মাসঊদ বলেন, নারায়ে তাকবির, আল্লাহু আকবার বলে এ রকম অন্যায় হত্যা ইসলাম কখনোই সমর্থন করে না। নৃশংস হত্যায় আল্লাহর নাম ব্যবহার করা আরও জঘন্য অপরাধ।

সারাদেশের আলেমদের সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি। 

/সিএ/এমএনএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেন-জিকে ‘আবর্জনার প্রজন্ম’ বলে এবার তোপের মুখে ভারতীয় অভিনেত্রী
জেন-জিকে ‘আবর্জনার প্রজন্ম’ বলে এবার তোপের মুখে ভারতীয় অভিনেত্রী
মোদি সরকারের যে প্রস্তাব ফিরিয়ে দেন আন্দোলনকারীরা
মোদি সরকারের যে প্রস্তাব ফিরিয়ে দেন আন্দোলনকারীরা
এস কে সুরের তিন বছরের কারাদণ্ড  
এস কে সুরের তিন বছরের কারাদণ্ড  
সম্পর্কের নতুন চাবিকাঠি ‘স্বাধীনতা’
সম্পর্কের নতুন চাবিকাঠি ‘স্বাধীনতা’
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি