মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গুলশান হামলার নিন্দা ও সহানুভূতি জানিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুতির কথা জানিয়েছেন।
রবিবার সন্ধ্যায় বারাক ওবামার পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে এ সহানুভূতির কথা জানান।
আরও পড়তে পারেন: গুলশান হামলায় নিহতদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাংলা ট্রিবিউনকে বলেন,যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছেন,সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে বাংলাদেশকে যে কোনও ধরনের সহযোগিতা করতে যুক্তরাষ্ট্র সব সময়ই প্রস্তুত রয়েছে।
জবাবে প্রধানমন্ত্রী তাকে ধন্যবাদ জানিয়ে বলেন,অনুসন্ধানমূলক তথ্য দিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করতে পারে।এ বিষয়েও যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে আগ্রহ দেখিয়েছে বলে জানান প্রেস সচিব।
প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব আরও বলেন, তিনি (শেখ হাসিনা) জন কেরিকে জানান, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলার জন্য তার সরকার পুলিশের ‘কাউন্টার টেররিজম ইউনিট’ গঠন করেছে। প্রধানমন্ত্রী বাংলাদেশের পাশে থাকার জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ধন্যবাদও জানান।
আরও পড়তে পারেন: গুলশান হামলার তীব্র নিন্দা করলেন ক্যামেরন
/ইএইচএস/ এমএসএম /








