রোহানের পর এবার নিবরাসের বাবা-মা ক্ষমাপ্রার্থী!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০১৬, ১৮:৩২আপডেট : ০৬ জুলাই ২০১৬, ১৮:৪৩

নিবরাস ইসলাম গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় জড়িত রোহান ইমতিয়াজের পর নিবরাস ইসলামের বাবা-মাও দেশবাসী ও রাষ্ট্রের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তবে তারা গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। নিবরাসের বাবা নজরুল ইসলাম ও মা লায়লা বিলকিস একটি লিখিত বিবৃতির মাধ্যমে তরুণদের যারা বিপথগামী করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি করেছেন। এর আগে গতকাল রোহানের বাবা ইমতিয়াজ খানও একই দাবি করেছিলেন।
নিবরাসের পরিবারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, আমরা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী। আমাদের ছেলে নিবরাস সৎ, বিনয়ী ও শান্ত স্বভাবের ছেলে ছিল। সে প্রথমে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়তো। সেখান থেকে উন্নত শিক্ষার জন্য মালয়েশিয়ার মোনাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। ২০১৫ সালের অক্টোবর মাসে সে বাংলাদেশে আসে এবং ২০১৬ সালের ফেব্রুয়ারির ৩ তারিখে নিখোঁজ হয়। যাওয়ার সময় সে একটি চিরকুট লিখে যায়। তাতে বলে তার জন্য দোয়া করতে।চিরকুটে বলেছিল সে ফিরে আসবে।
আমরা দেশের গোয়েন্দা সংস্থাকে এ ব্যাপারে জানিয়েছিলাম। গত পাঁচ মাস সর্বাত্মক চেষ্টা চালিয়েও নিবরাসকে খুঁজে পাওয়া যায়নি। ফেসবুকে তাকে ফিরে আসার জন্য আমরা অনেক অনুনয়-বিনয় করি। কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়। অবশেষে গত ২ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারির হামলায় সে জড়িত ছিল বলে আমরা জানতে পারি। আমাদের ছেলে এই হামলায় জড়িত বিষয়টি জানতে পেরে আমরা লজ্জিত, দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী।
বিবৃতিতে বলা হয়, আমরা বিশ্বাস করি যারা নিবরাসের মতো তরুণদের বিপথগামী করছে, তাদের প্রত্যেককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করে কঠোর সাজা দেবে। সবশেষে আমরা আবারও ক্ষমা চাই, পুরোজাতি, দেশের মানুষ ও বিশ্ববাসীর কাছে।’
/ইউআই  / এপিএইচ /
আরও পড়ুন:

গুলশান হামলায় নিহত জঙ্গি রোহানের বাবা: আমি ব্যর্থ পিতা, আমাকে ক্ষমা করুন

‘ও আমার ছেলে হতে পারে না’

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম