প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার বিকাল ৫টা ৫০ মিনিটে তাদের মধ্যে এ ফোনালাপ হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নরেন্দ্র মোদি বিকেল ৫টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে কথা বলেন এবং তাঁকে ঈদের শুভেচ্ছা জানান।
প্রেস সচিব আরও বলেন, মোদি বাংলাদেশের জনগণকেও ঈদের শুভেচ্ছা জানান এবং তাদের মঙ্গল কামনা করেন। এর জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভারতের প্রধানমন্ত্রী ও সেদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানান এবং তাদের মঙ্গল কামনা করেন। বাসস
/টিএন/
আরও পড়ুন:
জঙ্গি ভিডিও, ছবি ও বার্তা শেয়ার বা লাইক দিলে ব্যবস্থা
গুলশান হামলায় অর্ধশত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ, পুলিশ হেফাজতে ৫ জন
রোহানের পর এবার নিবরাসের বাবা-মা ক্ষমাপ্রার্থী!
নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান বাতিল করল ফ্রান্স দূতাবাস
কর ফাঁকি মামলা: মেসিকে ২১ মাসের কারাদণ্ড দিয়েছে স্পেনের আদালত
ঈদের দিনেও বৃষ্টি হবে, চলবে আরও কয়েকদিন
ক্ষমতা থাকলে সরকার পিস টিভি বন্ধ করে দেখাক: পাল্টা চ্যালেঞ্জ জাকির নায়েকের
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন: ‘থ্রিমা’ অ্যাপ ব্যবহারের মাধ্যমে প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল জঙ্গিরা!








