ঈদকে ঘিরে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা বলয়

জামাল উদ্দিন
০৬ জুলাই ২০১৬, ২২:৪১আপডেট : ০৬ জুলাই ২০১৬, ২২:৫৬

গুলশান হামলার পর রাজধানীর নিরাপত্তা বলয়ে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। এরইমধ্যে বিভিন্নস্থানে তল্লাশি চৌকি বসানো হয়েছে। বিশেষ করে বায়তুল মোকাররম মসজিদ ও জাতীয় ঈদগাহে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সিসিটিভি ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে গোটা এলাকা। বুধবার দুপুরের পর থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বায়তুল মোকাররম ও জাতীয় ঈদগাহসহ রাজধানীর গুরুত্বপূর্ণস্থানগুলোতে অবস্থান নিয়েছে। বায়তুল মোকাররম মসজিদে নামাজ পড়তে যাওয়া মুসল্লিদেরও তল্লাশি করে ঢুকতে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

জাতীয় ঈদগাহের নিরাত্তা ব্যবস্থা দেখতে গিয়ে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন, জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররমে শুধু জায়নামাজ নেওয়া যাবে। নিরাপত্তার স্বার্থে এ দু’টি স্থানে ঈদুল ফিতরের নামাজের সময় জায়নামাজ ছাড়া অন্য কিছু নিয়ে মুসল্লিদের প্রবেশ করার অনুমতি দেওয়া হবে না।

ডিএমপি কমিশনার বলেন, ঈদের দিন জাতীয় ঈদগাহের আশপাশের এলাকায় ছয়টি চেকপোস্ট থাকবে। সব প্রবেশপথ ও চেকপোস্টে তল্লাশি করা হবে। ঈদগাহ মাঠের প্রবেশপথে আর্চওয়েতে তল্লাশি শেষে প্রবেশ করানো হবে।

ডিএমপি কমিশনার আরও বলেন, উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন নিশ্চিত করতে মহানগরীজুড়ে চেকপোস্টে তল্লাশি ও মোটরবাইক পেট্রোল জোরদার করা হয়েছে। নগরবাসীর জানমালের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। এর আগে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রামের বাড়ি যাওয়ার আগে নিজেদের বাসা-বাড়ির নিরাপত্তায় নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। 

এছাড়াও ঈদের ছুটিতে রাজধানীতে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাড়ানো হয়েছে তল্লাশি চৌকি ও টহল। গুপ্ত হত্যা, টার্গেট কিলিং ও জঙ্গি তৎপরতা বেড়ে যাওয়া ছাড়াও সর্বশেষ গুলশান হামলার পর পুরিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে।

নিয়মিত পুলিশের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নিরাপত্তার দায়িত্ব পালন করবে। পুলিশ, র‌্যাব ও এপিবিএন-এর প্রায় ১২ হাজার সদস্য ঈদের ছুটিতে দায়িত্ব পালন করবেন। সাদা পোশাকে সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত থাকবেন গোয়েন্দারা। বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে বসানো হয়েছে পুলিশ ও র‌্যাবের নিয়ন্ত্রণ কক্ষ।

/জেইউ/টিএন/

 

আরও পড়ুন:

জঙ্গি ভিডিও, ছবি ও বার্তা শেয়ার বা লাইক দিলে ব্যবস্থা

গুলশান হামলায় অর্ধশত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ, পুলিশ হেফাজতে ৫ জন

রোহানের পর এবার নিবরাসের বাবা-মা ক্ষমাপ্রার্থী!

নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান বাতিল করল ফ্রান্স দূতাবাস

কর ফাঁকি মামলা: মেসিকে ২১ মাসের কারাদণ্ড দিয়েছে স্পেনের আদালত

ঈদের দিনেও বৃষ্টি হবে, চলবে আরও কয়েকদিন

ক্ষমতা থাকলে সরকার পিস টিভি বন্ধ করে দেখাক: পাল্টা চ্যালেঞ্জ জাকির নায়েকের

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন: ‘থ্রিমা’ অ্যাপ ব্যবহারের মাধ্যমে প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল জঙ্গিরা!

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম