গুলশানে নিহত ও আহত পুলিশ সদস্যদের ‘ঈদ উপহার’ দিলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০১৬, ০০:০৯আপডেট : ০৭ জুলাই ২০১৬, ০০:১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুলশান হামলায় নিহত ও আহত ২৯ পুলিশ সদস্যদের ৩২ লাখ টাকা ‘ঈদ উপহার’ দিয়েছেন প্রধানমন্ত্রী। সামরিক সচিব  মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বুধবার রাত সাড়ে ৮টার সময় প্রধানমন্ত্রীর পক্ষে এ ঈদ উপহার হস্তান্তর করেন।

ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, গুলশান হলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় নিহত পুলিশের পরিবার ও আহত পুলিশ সদস্যদের এই ঈদ উপহার দিয়েছেন।

গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারি কমিশনার (এসি) মো. রবিউল করিম ও বনানী থানার ওসি মো. সালাহ উদ্দিন খানের পরিবারকে ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা উপহার ও তাদের পরিবারের সদস্যদের খেলনা ও ঈদের কাপড় প্রদান করেন প্রধানমন্ত্রী।

এছাড়াও এ নৃশংস হামলায় আহত ২৬ জন পুলিশ সদস্যের প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ২৬ লাখ টাকা ঈদ উপহার হিসেবে প্রদান করেন তিনি।

/জেইউ/টিএন/আপ-এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি