ঢাকায় চার শতাধিক স্থানে ঈদের জামাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০১৬, ০০:২৭আপডেট : ০৭ জুলাই ২০১৬, ০৭:০৯

ঈদের জামাত (ফাইল ফটো) রাজধানী ঢাকায় এবার পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত হবে চার শতাধিক স্থানে। যারমধ্যে প্রধান জামাত হবে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে। বায়তুল মোকাররম মসজিদে  ঈদের দিন সকাল ৭টা থেকে এক ঘণ্টা পর পর মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া ঢাকার দুই সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে একাধিক করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি পেশার মুসল্লি এ জামাতে অংশ নেবেন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের জামাত হবে পাঁচটি। প্রথম জামাতটি হবে সকাল সাতটায়। এরপর এক ঘণ্টা বিরতি দিয়ে বাকি চারটি জামাত অনুষ্ঠিত হবে। সর্বশেষ জামাত হবে সকাল ১১টায়।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, ঈদের দিন আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকলে প্রধান জামাত হবে সকাল নয়টায় বায়তুল মোকাররম মসজিদে।

ঢাকার দুই সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, দুই সিটির ৯৩টি ওয়ার্ডের প্রতিটিতে অন্তত চারটি করে জামাত অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডের প্রতিটিতে ৪টি করে মোট ২২৮টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৬টি ওয়ার্ডের প্রতিটিতে ৫টি করে মোট ১৮০টি ঈদ জামাত হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সকাল ৮টা ও ৯টায় দুটি জামাত হবে। বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল গেইট সংলগ্ন মাঠে এবং শহীদুল্লাহ হলের লনে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে ।

ঈদের দিন সকাল ৮টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ জামাতে অংশ নেবেন সংসদের চিফ হুইপ, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

গুলশান সেন্ট্রাল মসজিদ এবং ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ও সাড়ে ৯টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে।

আরমানিটোলা মাঠে সকাল ৯টায়, লক্ষ্মীবাজারের মিয়া সাহেবের ময়দান খানকা শরিফ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, নীলক্ষেতের বাবুপুরা শাহ্ সাহেব বাড়ি মরিয়ম বিবি শাহি মসজিদে সকাল সাড়ে ৮টায় ও ১০টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। আরামবাগে দেওয়ানবাগ শরিফের বাবেরহমতে সকাল আটটা, সাড়ে নয়টা ও ১০টায় তিনটি জামাত অনুষ্ঠিত হবে ।

মিরপুরের কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে সাতটা, সাড়ে আটটা ও সোয়া নয়টায় তিনটি জামাত হবে। মিরপুর ১১ নম্বর সেকশনের বায়তুল ফালাহ কমপ্লেক্সে দু’টি জামাত হবে সকাল সাড়ে সাতটা ও সাড়ে আটটায়।

খিলক্ষেত কুর্মিটোলা উচ্চবিদ্যালয় ও কলেজ ঈদগাহ ময়দানে দুটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ও পৌনে ৯টায়।

দক্ষিণ মুগদা ব্যাংক কলোনি রসুলবাগ জামে মসজিদে সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে।

সকাল আটটা ও নয়টায় দু’টি জামাত অনুষ্ঠিত হবে মোহাম্মদপুরের মসজিদ-এ-তৈয়্যেবিয়ায়। মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্সে সকাল পৌনে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

সকাল আটটায় যেসব স্থানে ঈদের জামাত হবে সেগুলোর মধ্যে রয়েছে- এলিফ্যান্ট রোডের এরোপ্লেন মসজিদ, ঢাকা রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম, মগবাজার বিটিসিএল কলোনি জামে মসজিদ, গেণ্ডারিয়ার ধূপখোলা মাঠ, মেরাদিয়া ভূঁইয়াপাড়া বায়তুল ফালাহ জামে মসজিদ, বনশ্রী-মেরাদিয়া আবে জমজম মসজিদ, আবুজর গিফারী কলেজ মাঠে এবং ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদ, পল্লবীর ছয় নম্বর সেকশন কেন্দ্রীয় জামে মসজিদ, কল্যাণপুর হাউজিং এস্টেট জামে মসজিদ, পল্লীমা সংসদ, নয়াপল্টন জামে মসজিদ, মধ্যবাড্ডা কানু মিয়ার পুকুরপাড় জামে মসজিদ, কারওয়ান বাজারের আম্বর শাহ শাহী জামে মসজিদ, মোহাম্মদপুর কৃষি বাজার তাহেরিয়া জামে মসজিদ ও  মোহাম্মদপুর বায়তুল ফালাহ জামে মসজিদ, দারুস সালামের মীরবাড়ি আদি জামে মসজিদ, আগারগাঁওয়ের দারুল ইমান জামে মসজিদ।

এছাড়া বিশ্ব জাকের মঞ্জিল ও বনানী দরবার শরিফে সকাল সাড়ে ১০টায় জামাত হবে। মাতুয়াইল দরবারে মোজাদ্দেদিয়ায় সকাল ৯টা ও সাড়ে ৯টায় হবে দুটি জামাত।

/ওএফ/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম