গুলশান হামলা

‘ভাইরে রাইখ্যা কেমনে ঈদ করুম’

জাকিয়া আহমেদ
০৭ জুলাই ২০১৬, ০০:৫২আপডেট : ০৭ জুলাই ২০১৬, ০১:০৯

সাইফুল চৌকিদারের বোন মায়া বেগম ‘ভাই কইছিল, এবার ঈদে বাড়িতে আসবে, একসঙ্গে ঈদ করমু আমরা। কিন্তু ভাই আমার কই গেলো, লাশঘরে ভাইরে রাইখ্যা কোনও বইন পারে না ঈদ করতে না।’ বুধবার মোবাইলফোনে কাঁদতে-কাঁদতে এভাবে আহাজারি করছিলেন গুলশান হামলায় নিহত সাইফুল চৌকিদারের বড়বোন মায়া বেগম।  
মায়া বেগম  আরও বলেন, ‘আমার ভাই সাইফুল জঙ্গি ছিল না, তার সঙ্গে জঙ্গিদের কোনও মিল নাই। তারা ভুল কইরা আমার ভাইরে মাইরা এখন জঙ্গি বানাইতাছে। আমাদের পরিবারকে জঙ্গি পরিবার বানাইছে, ভাইরে ফিরত পামু না, কিন্তু আমরা সরকারের কাছে এর ক্ষতিপূরণ চাই, তাদের কাছে জবাব চাই।’
সাইফুল জঙ্গিদের গুলিতে মারা গেছেন বলে প্রত্যক্ষদর্শীরা বললেও পুলিশ তাকে জঙ্গি বলে দাবি করে তার লাশের ছবি জঙ্গি হিসেবেই গণমাধ্যমে পাঠায়।  যদিও নিহত জঙ্গিদের তালিকায় তার নাম ছিল না।  
মায়া বেগম বলেন, ‘তাদের কাছে কী প্রমাণ আছে, আমার ভাই জঙ্গি? কেন আমাদের পরিবারকে জঙ্গির পরিবার বানাইলো? এর বিচার আমরা কার কাছে দেব?’
গত শনিবার গুলশান হামলার পরদিন ঘটনাস্থল হলি আর্টিজান বেকারিতে ভাইকে খুঁজছিলেন দু’বোন মায়া বেগম ও ময়না বেগম। আগের রাতে টেলিভিশনে হামলার খবর শুনেই ভাইকে ফোন করেন, কিন্তু যোগাযোগ না হওয়াতে পরদিন ভোরে মেজো বোন ও আত্মীয়কে নিয়ে ভাইকে খুঁজতে আসেন তিনি। সেখানেই মায়া বেগম এ প্রতিবেদককে বলেন, ‘আমার ভাই দীর্ঘদিন জার্মানিতে পিৎজা বানানোর কাজ করেছেন।গত দেড় বছর আগে এই আর্টিজান বেকারিতে পিৎজা বানানোর চাকরি নেন।’
মায়া  বলেন, ‘শুক্রবারে হামলার আগের রাতেও ভাইয়ের সঙ্গে তার কথা হয়েছে। ভাই তার মেজো বোনকে বলেছে, অনেক দিন তোদের ঈদের পোশাক কিনে দেই না, এবার দেব।’ গত সোমবারে সাইফুলের ছুটি নিয়ে গ্রামের বাড়ি শরীয়তপুরে যাওয়ার কথা ছিল বলেন তিনি।

সাইফুলের ভগ্নিপতি আব্দুল কাদের জমাদার জানান, সাইফুলের দশ বছরের বড় মেয়ে সামিয়া ও সাত বছরের ইমলি ঈদের জামার জন্য পথ চেয়ে আছে। কারণ বাবা তাদের বলেছিলেন, ঈদের জামা নিয়ে তিনি বাড়ি যাবেন। অন্যদিকে, সাইফুলের অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়া আক্তার বারবার জ্ঞান হারাচ্ছেন। তার সঙ্গে সাইফুলের কথা হয় হামলার দিন শুক্রবার বিকেলেই। জানিয়েছিলেন, পরদিন সবার জন্য ঈদের পোশাক কিনে আনবেন। সাইফুলের মা সমেরা বেগম বারবার জ্ঞান হারাচ্ছেন বলেও জানান তিনি। বলেন, একেতো মারা গেছে, তার ওপর লাশটা পাচ্ছি না, একজন মা কী করে এটা সহ্য করেন?’

রেস্তোরাঁয় কর্মরত সাইফুল

হলি আর্টিজান বেকারির মালিক সাদাত মেহেদি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন, সাইফুল তাদের বেকারির পিৎজা শেফ ছিল। হলি আর্টিজান বেকারির এক কর্মচারী যিনি সারারাত জিম্মি ছিলেন বেকারি, তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, সাইফুলের সঙ্গে তার বিকেল সাড়ে পাঁচটার দিকে দেখা হয়েছে, আর দেখা হয়নি। পরে তিনি ফেসবুকে জঙ্গি হিসেবে দাবি করে পুলিশের পাঠানো নিহত সাইফুলের ছবি দেখতে পান।

প্রসঙ্গত,শনিবার সকালে কমান্ডো অভিযানে নিরাপত্তা বাহিনী হলি আর্টিজানের নিয়ন্ত্রণ নেওয়ার পর জিম্মি ২০ জনের মৃতদেহের পাশাপাশি আরও কয়েকজনের লাশ উদ্ধার করে। পুলিশ সদর দফতর থেকে হামলাকারী হিসেবে পাঁচজনের লাশের ছবি সাংবাদিকদের পাঠায়। যদিও তার আগেই জঙ্গি গোষ্ঠি আইএসের বরাতে পাঁচ হামলাকারীর ছবি আসে সাইট ইন্টেলিজেন্স গ্রুপের মাধ্যমে। পুলিশের দেওয়া ছবিগুলোর মধ্যে চারটির সঙ্গে আইএসের দেওয়া চারজনের ছবির মিল পাওয়া গেলেও মেলেনি শেফের পোশাক পরা হলি আর্টিজান বেকারির শেফ সাইফুল চৌকিদারের ছবি।

আরও পড়ুন:

জঙ্গি ভিডিও, ছবি ও বার্তা শেয়ার বা লাইক দিলে ব্যবস্থা

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম