জঙ্গি দমনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান সেতুমন্ত্রীর

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ জুলাই ২০১৬, ০৬:৩৪আপডেট : ০৯ জুলাই ২০১৬, ০৮:২৯





ওবায়দুল কাদের জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একইসঙ্গে তিনি দেশের সচেতন নাগরিকদের চলমান জাতীয় সংকট নিরসনে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখারও আহবান জানান। শুক্রবার বেলা সাড়ে ১১টায় বান্দরবান জেলা সদরের অদূরে পর্যটন কেন্দ্র মেঘলায় উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এ আহবান জানান।
ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষকে শান্তি ও নিরাপদে রাখার জন্যে সরকারের কঠোর পদক্ষেপ নেবে এবং কার্যক্রম আরও জোরদার করা হবে। সারা দেশের মানুষ এবার শান্তিতে ঈদ উদযাপন করতে পারায় সরকার স্বস্তি বোধ করছে উল্লেখ করে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরে মানুষের যাতায়াতের ক্ষেত্রে কোনও সমস্যা সৃষ্টি হয়নি। নির্বিঘ্নেই তারা গন্তব্যে পৌঁছাতে পেরেছেন।
সেতুমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সুরক্ষা এবং যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে রামগড় থেকে উখিয়া পর্যন্ত সড়কপথ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী এক বছরের মধ্যে এ সড়কপথের নির্মাণ কাজ শুরু করা হবে।
বান্দরবান জেলাসদরকে বন্যামুক্ত রাখতে বান্দরবান-কেরানিহাট সড়কের ৩টি পয়েন্টের ১৪শ’ মিটার সড়কপথ উঁচুকরণ ও ২২কি.মি. সড়কপথ ১৮ থেকে ২৪ ফুট পর্যন্ত প্রশস্তকরণ এবং জেলা শহরকে বন্যামুক্তকরণের জন্য ১৮৫ কোটি টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, আগামী শুস্ক মৌসুম থেকেই এসব কাজ শুরু হবে।
এ সময় পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক এবং পুলিশ সুপার মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
সেতুমন্ত্রী জেলা সদরে প্রবেশের সময় ঈদের ২ দিন আগে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়া বাইতুল ইজ্জত, আমতলী ও বাজালিয়া এলাকার সড়কপথগুলো পরিদর্শন করেন। সূত্র: বাসস
/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম