সন্ত্রাস দমনে সাহসী ভূমিকা রাখায় প্রধানমন্ত্রীর প্রশংসায় মার্কিন কংগ্রেসম্যান

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ জুলাই ২০১৬, ০৮:৫৩আপডেট : ০৯ জুলাই ২০১৬, ০৯:১২

চার্লস ডব্লিউ বুস্টানি

দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সাহসী ভূমিকা রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন মার্কিন কংগ্রেসম্যান চার্লস ডব্লিউ বুস্টানি, জুনিয়র। শুক্রবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন মার্কিন কংগ্রেসম্যানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ প্রশংসা করেন।

এ সময় বাংলাদেশি রাষ্ট্রদূত বাংলাদেশে থেকে সন্ত্রাস ও জঙ্গি নির্মূলে শেখ হাসিনার বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রদূত মার্কিন কংগ্রেসম্যানকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে জিরো টলারেন্সে বিশ্বাসী। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের ১৯ জনকে নৃশংসভাবে হত্যা করার পর থেকে শেখ হাসিনা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরোধিতা করে আসছেন।

এ সময় কংগ্রেসম্যান বুস্টানি সন্ত্রাসের বিরুদ্ধে সাহসী পদক্ষেপ নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুয়সী প্রশংসা করেন। বাংলাদেশি রাষ্ট্রদূত সন্ত্রাস দমনে গোয়েন্দা তথ্য সরবরাহে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সহযোগিতার বিষয়ও তুলে ধরেন। এছাড়া সম্প্রতি টেক্সাসের ডালাসে বন্দুকযুদ্ধে ৫ পুলিশ নিহত ও ১১ জন আহত হওয়ার ঘটনায় এবং গুলশান হামলায় হতাহতের ঘটনায় উভয়ই শোক প্রকাশ করেন। পাশাপাশি বিশ্বব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদের বিষয়ে উভয়ই তাদের মতামত আদান প্রদান করেন।

দ্বিপাক্ষীয় বাণিজ্যিক ইস্যু এবং বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন: নিশা দেশাই আগামী সপ্তাহে ঢাকা আসছেন

/এসএনএইচ/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম