রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ জুলাই ২০১৬, ০১:৪২আপডেট : ১০ জুলাই ২০১৬, ০১:৪৮

রাষ্ট্রপতির সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় প্রধানমন্ত্রী দেশের সাম্প্রতিক পরিস্থিতি রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়াও প্রধানমন্ত্রী বুলগেরিয়া, জাপান ও সৌদি আরব সফরের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান।
রাষ্ট্রপতি তার সদ্য সমাপ্ত ভূটান সফরের বিভিন্ন দিক নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।
এর আগে প্রধানমন্ত্রী বঙ্গভবনে এসে পৌঁছুলে রাষ্ট্রপতি তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।
রাষ্ট্রপতির সহধর্মিনী রাশিদা খানম এ সময় উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সচিবগণ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘গ্লোবাল উইমেন লিডার্স ফোরাম’-এ যোগদানের জন্য ১৭ থেকে ২১ মে পর্যন্ত বুলগেরিয়া সফর করেন।
তিনি জি-৭ আউটরিচ সম্মেলনে যোগদানের জন্য ২৬ থেকে ৩০ মে পর্যন্ত জাপান সফর করেন।
তাছাড়া, তিনি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ-এর আমন্ত্রণে ৫ দিনের সফরে ৩ জুন সৌদি আরব সফর করেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ভুটানের রাজা জিগমে খিসার নামগায়েল ওয়াংচুকের আমন্ত্রণে ১ থেকে ৪ জুলাই পর্যন্ত ভুটান সফর করেন।

তথ্য সূত্র: বাসস।

/এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম