
ঈদ ফেরত যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ের বিশেষ ট্রেন আগামী ১৪ জুলাই পর্যন্ত চলবে। ৮ জুলাই থেকে এসব বিশেষ ট্রেন চলাচল শুরু হয়েছিল। এ সময়ে বাংলাদেশ রেলওয়ে আন্তঃনগর ট্রেন চলাচল করছে। অন্যান্য মেইল ও এক্সপ্রেস ট্রেনও চলাচল করছে।
৪ জুলাই থেকে রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় অগ্রিম টিকিট বিক্রি করে। একজন যাত্রীকে সর্বাধিক চারটি টিকিট দেওয়া হয়।
বাংলাদেশ রেলওয়ে ঈদ-ফেরত যাত্রীদের জন্য ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে দেওয়ানগঞ্জ স্পেশাল, খুলনা-ঢাকা-খুলনা রুটে খুলনা স্পেশাল, পার্বতীপুর-ঢাকা-পার্বতীপুর রুটে পার্বতীপুর স্পেশাল এবং চাঁদপুর-চট্টগ্রাম-চাঁদপুর রুটে চাঁদপুর স্পেশাল-১ ও ২ নামে বিশেষ ট্রেন পরিচালনা করছে।
প্রসঙ্গত, ঈদের আগে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে সোনার বাংলা এক্সপ্রেস নামে বাংলাদেশ রেলওয়ে একজোড়া নতুন বিরতিহীন ট্রেন চালু করে।খবর বাসস।
/এসটি/








