পররাষ্ট্রমন্ত্রী-নিশা দেশাই বৈঠক

সন্ত্রাসবাদ প্রতিহতে বাংলাদেশকে সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র: দেশাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০১৬, ১৭:১৭আপডেট : ১০ জুলাই ২০১৬, ১৮:২৪

নিশা দেশাই বিসওয়াল

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।

রবিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় দেশাইয়ের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট ও মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী মনপ্রীত সিং আনন্দ।

সংবাদমাধ্যমে পাঠানো মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নিরাপত্তা বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া বৈঠকে বাংলাদেশে সাম্প্রতিক হামলায় নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানানো হয়।

বৈঠকে নিশা দেশাই বিসওয়াল বলেন, বাংলাদেশে সাম্প্রতিক জঙ্গি হামলায় নিহত স্বজনদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশ্রুত সহযোগিতা অব্যাহত রাখবে।

তিনি বলেন, বিশ্বব্যাপী জঙ্গিহামলা ও সন্ত্রাসবাদ রুখতে উভয় দেশের মধ্যে বিশেষজ্ঞ বিনিময়ের পাশাপাশি  সন্ত্রাসবাদ প্রতিহতে বাংলাদেশকে সবধরনের সহযোগিতাও দিয়ে যাবে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব শহিদুল হক।

এর আগে দুদিনের সরকারি সফরে ঢাকায় আসেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। রবিবার সকালে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, নিশা দেশাই সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রস্তাব দেবেন।

এ ছাড়া কূটনৈতিক সম্প্রদায়,স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

নিশা দেশাইয়ের সঙ্গে সফর করছেন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী মনপ্রীত সিং আনন্দ। ঢাকা সফর শেষে তিনি শ্রীলঙ্কা সফরে যাবেন।

জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গেও বৈঠক করবেন নিশা দেশাই।

গত ২৫ এপ্রিল ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নান হত্যার পর ৫ ও ৬ এপ্রিল বাংলাদেশ সফর করেন নিশা দেশাই।

এবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম