গুলশান হামলা

মর্মাহত হলেও মেট্রোরেলের কাজ এগিয়ে নিতে আন্তরিক জাপান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০১৬, ১৪:১৫আপডেট : ১১ জুলাই ২০১৬, ১৭:৩৬

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গুলশানে হলি আর্টিজান বেকারিতে  জঙ্গি হামলার ঘটনায় মেট্রোরেল প্রকল্প সংশ্লিষ্ট ছয় জাপানি কর্মকর্তা নিহত হওয়ায় আমরা মর্মাহত। তবে জাপান সরকার এ ঘটনার পরও মেট্রোরেলের কাজ এগিয়ে নিতে অত্যন্ত আন্তরিক বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, পদ্মা সেতু ও মেট্রোরেল প্রকল্পসহ অন্যান্য প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সব বিদেশি নাগরিকের নিরাপত্তার বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

সোমবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে এক ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর কাজ এ পর্যন্ত ৩৬ শতাংশ সম্পন্ন হয়েছে এবং ১৮টি পিলারের কাজ শেষ হয়েছে।

ঈদের ছুটিতে ঘরে ফেরা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এবার ঈদে ছোট বড় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে ৪২ জনের। তবে মহাসড়কে ২০২০ সালের মধ্যে দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যে আমরা কাজ করছি।

তিনি আরও বলেন, এখন থেকে মোটরসাইকেলে দুই জনের বেশি আরোহী থাকবে না। দুই জনের বাইরে কোনও শিশুও নেওয়া যাবে না। তবে প্রত্যেককে হেলমেট পড়তে হবে। আর দুর্ঘটনা কমাতে আমরা মহাসড়কে থ্রি হুইলারের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছি। 

ঈদে কয়েকটি মহাসড়কে যানজট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ঈদের আগে গার্মেন্টস কারখানাগুলো ধাপে ধাপে ছুটি দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু দেখা গেল, একই দিনে সব গার্মেন্টস কারখানা ছুটি হলো। এ কারণে মহাসড়কে যানজট দেখা দিয়েছিল।

তিনি আরও বলেন, আমরা আসন্ন কোরবানির ঈদের প্রস্তুতি ইতিমধ্যেই নিতে শুরু করেছি। এবার ঈদে ফিটনেস বিহীন যানবহনে পশু পরিবহন এবং সড়ক মহাসড়কে পশুর হাট বাসানো যাবে না বলেও জানান ওবায়দুল কাদের।

/ওএফ/এসএনএইচ/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম