জঙ্গিবাদ মোকাবিলায় আমেরিকার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০১৬, ১৯:৩৯আপডেট : ১৪ জুলাই ২০১৬, ১৯:৪৪





তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ একযোগে কাজ করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ, সাইবার ক্রাইম মোকাবিলা, গণতন্ত্র রক্ষা ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতেই এই উদ্যোগ জরুরি। বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাটের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তথ্যমন্ত্রী বলেন, সাইবার অপরাধ, সন্ত্রাস মোকাবিলা, গণতন্ত্র রক্ষায় ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে গণমাধ্যমের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, সেই ভূমিকা নিয়ে আমরা ও আমেরিকা আলোচনা করেছি। তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র রাজনৈতিক ও আর্থ-সামাজিক বিষয়ে ঘনিষ্ঠ মিত্র। আজকে সারাবিশ্ব যখন জঙ্গিবাদের উৎপাত দ্বারা আক্রান্ত তখন গণমাধ্যম একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাইবার অপরাধ, সন্ত্রাস মোকাবিলায়, গণতন্ত্রকে রক্ষায় ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
হাসানুল হক ইনু বলেন, কয়েকদিন আগে নিশা দেশাই বিসওয়াল এসেছিলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। এটা একটা নিয়মিত বৈঠক। এ বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ ও আমেরিকার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে, গভীর হচ্ছে।
এ সময় বার্নিকাট সাংবাদিকদের বলেন, পৃথিবীর যেকোনও দেশেই গণমাধ্যমকে স্বাধীনতার জায়গায় উন্নতি করার সুযোগ রয়েছে। এ বিষয়ে আমরা কিভাবে সহযোগিতা দিতে পারি, তা নিয়ে আলোচনা হয়েছে।
/এসআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম