মুফতি শহীদ ও বুলবুলি হুজুরদের খোঁজ চায় তরিকত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০১৬, ১৩:৪১আপডেট : ১৫ জুলাই ২০১৬, ১৩:৪২

তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল এমপি
কওমি মাদ্রাসায় কোনও জঙ্গি নেই-স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের এমন বক্তব্যের সমালোচনা করেছে ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশ তরিকত ফেডারেশন। দলটির মহাসচিব এম এ আউয়াল বলেছেন, ‘আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ভুলে গেছেন আফগানিস্তান ফেরত কওমি মাদ্রাসার অনেক শিক্ষার্থীরাই বাংলাদেশে হরকাতুল জিহাদ (হুজি) প্রতিষ্ঠা করেছে। মুফতি হান্নান, মাওলানা ফরিদ এরা কেউ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েননি।’
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় এম এ আউয়াল নর্থ সাউথ, চট্টগ্রামের ইসলামিক বিশ্ববিদ্যালয়সহ দেশের সব প্রতিষ্ঠানে সরকারের নজরদারি বাড়ানোর আহ্বান জানান।
এম এ আউয়াল বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গিবাদের গোড়া ধরতে ভুল করেছেন। মুফতি শহিদুল ইসলামের বিরুদ্ধে সরাসরি জঙ্গিবাদের অভিযোগ ছিল। চট্টগ্রামের মুফতি ইজহার, তার ছেলে হারুন ইজহার, সিলেটের কাজিরবাজার মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান বুলবুলি হুজুরও আফগানিস্তানে জিহাদ করে এসেছেন। এখন তারা কোথায় অবস্থান করছেন তা আমরা জানতে চাই। তাদের ২৪ ঘণ্টার খোঁজখবর কি রাষ্ট্রের কাছে আছে?’
পিস স্কুল প্রসঙ্গে তিনি বলেন, ‘গোয়েন্দা সংস্থাগুলো পিস স্কুল নিয়ে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার সংবাদ আমরা পড়েছি। কিন্তু এখন পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। পিস টিভি বন্ধ হয়েছে তবে ইন্টারনেটে তার আদর্শের বইপত্র নজরদারিতে আনতে হবে।’
গুলশান ও শোলাকিয়া হামলার প্রসঙ্গে আউয়াল বলেন, ‘এই জঙ্গিবাদ কেবল বাংলাদেশের সমস্যা নয়। একটি বৈশ্বিক সমস্যার চেহারা পেয়েছে। এই জঙ্গিবাদের পেছনে বিদেশের বা দেশের যেসব গোষ্ঠীগুলো জড়িত, সেগুলো ‘ইসলাম প্রতিষ্ঠা’র লড়াইয়ের কথা বললেও আদতে সেটি নয়।’
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ‘তাবলীগ জামাতের মাধ্যমে আমাদের দেশে অনেক বিদেশি প্রবেশ করেন। তাদের কি জবাবদিহিতার মধ্যে আনা হয়? শুধু ধর্মীয় স্পর্শকাতরতাকে কাজে লাগিয়ে বহু প্রতিষ্ঠান ও গোষ্ঠী রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্ত করেছে। এর বিরুদ্ধে রাষ্ট্রকে ঘুরে দাঁড়াতে হবে।’
সংবাদ সম্মেলনে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়্দ নজিবুল বসর মাইজভাণ্ডারি, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

গুলশান হামলা: আটকদের খোঁজ দেবে কে?

আইএস জঙ্গিদের গল্প পড়ানো হয় বরিশালের পিস স্কুল অ্যান্ড কলেজে!

/এসটিএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম