ফ্রান্সে ট্রাক হামলায় হতাহতের মধ্যে কোনও বাংলাদেশি নেই: রাষ্ট্রদূত

আতিকুর রহমান
১৫ জুলাই ২০১৬, ১৬:১২আপডেট : ১৬ জুলাই ২০১৬, ০০:৫৭

ফ্রান্সে হামলা ফ্রান্সের নিস শহরে ট্রাক হামলায় এখন পর্যন্ত কোনও বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম।রবিবার ফোনে তিনি বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
রাষ্ট্রদূত বলেন, এখন পর্যন্ত কোনও বাংলাদেশি হতাহতের খবর আমরা পাইনি। ফ্রান্সের নিস শহরে মূলত প্রবাসী বাংলাদেশির সংখ্যা কম।  ঘটনাস্থলের কাছে একজন প্রবাসী বাংলাদেশি রয়েছেন, যিনি একটি রেস্টুরেন্টের  মালিক। এছাড়া একজন বাংলাদেশি ট্রেইনি পাইলট রয়েছেন। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের কাছ থেকেও এ হামলায় কোনও বাংলাদেশির হতাহতের খবর পাইনি। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলার সময় সেখানে কোনও বাংলাদেশি উপস্থিত ছিলেন না।  
শহীদুল ইসলাম আরও বলেন, এখানকার ফরমাল অথরিটি লাইন ব্যস্ত থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা আপাতত সম্ভব হচ্ছে না। যোগাযোগ করা হলে বাংলাদেশি কেউ সেখানে ছিল কিনা, সে সম্পর্কে শতভাগ নিশ্চিত হওয়া যাবে।

সেখানকার প্রবাসী বাংলাদেশিদের কোনও সতর্কতার নির্দেশনা দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, নিস শহরে যেহেতু প্রবাসী বাংলাদেশির সংখ্যা খুবই কম তাই এখানে তাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তেমন কোনও খবর নেই। তবে যেহেতু এর আগে ফ্রান্সে বেশ কিছু জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। তাই আগে থেকেই এখানকার প্রবাসীদের সতর্কতার ব্যাপারে অবগত করা হয়েছে।

ফ্রান্সের রাজধানী প্যারিসের বর্তমান অবস্থা সম্পর্কে রাষ্ট্রদূত শহীদুল হক বলেন, এর আগে প্যারিসে হামলার ঘটনায় ফ্রান্সজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছিল যা এখন আরও বর্ধিত করা হয়েছে। নিস শহরে হামলার ঘটনার পর ফ্রান্সে জরুরি ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। শহরে বাড়তি সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ জুলাই) বাস্তিল দিবস উদযাপনের জন্য ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিসের প্রমেনাদে দেজ অ্যাংলেইসে আতশবাজি প্রদর্শনী দেখতে জড়ো হয়েছিলেন কয়েক হাজার মানুষ। সেখানে একটি ট্রাক ওই জমায়েতের দিকে ছুটে আসে।

স্থানীয় টেলিভিশন চ্যানেল বিএফএম টিভি-কে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাকের ধাক্কায় অন্তত ৮৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।

আরও পড়তে পারেন: রক্তে ভেজা নিসে রক্তের জন্যই হাহাকার

/এআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম