জঙ্গিবাদের বিরুদ্ধে মুসল্লিদের সতর্ক থাকার পরামর্শ দিলেন খতিবরা

চৌধুরী আকবর হোসেন
১৫ জুলাই ২০১৬, ১৬:১৯আপডেট : ১৬ জুলাই ২০১৬, ০১:২৩

জুমার নামাজ অশান্তির কার্যকলাপ করে ইসলামের নাম নিয়ে ইসলামের ক্ষতি করা হচ্ছে। নিরপরাধ মানুষকে হত্যা করা জঘন্য অপরাধ। একইসঙ্গে আত্মহত্যাও গর্হিত ও গুণাহের কাজ। প্রত্যেক মানুষের দায়িত্ব জঙ্গিবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেওয়া, সচেতন হওয়া। প্রত্যেক মানুষের দায়িত্ব প্রশাসনকে সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে সহায়তা করা।
জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে শুক্রবার জুমার নামাজের আগে বয়ানে এমন বক্তব্য তুলে ধরেন মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মহিউদ্দিন কাসেমী। নামাজ শেষে মুনাজাতে দেশের জন্য শান্তি কামনা করে দোয়াও করেন তিনি।
বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন (ইফা) প্রদত্ত খুতবা দেশের সব মসজিদে জুমার নামাজে পাঠের আহ্বান জানায়। এজন্য জাতীয় মসজিদ বায়তুল মুকাররমসহ সারাদেশের সব মসজিদে দুই পৃষ্ঠার একই খুতবা পাঠায় ইসলামিক ফাউন্ডেশন।
শুক্রবার জুমার নামাজের আগে দেখা গেছে, মসজিদে চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। মসজিদে প্রবেশ পথে মুসল্লিদের তল্লাশি করা হয়। এছাড়া উত্তর ও দক্ষিণে আর্চওয়ে বসানো ছিল।
বায়তুল মুকাররম মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মহিউদ্দিন কাসেমী বয়ানে বলেন, অশান্তি সৃষ্টির জন্য সন্ত্রাসী কার্যকলাপ করা হচ্ছে। হামলাকারীরা সংখ্যায় কম, তাদের ভয়ে আমাদের পিছিয়ে থাকা যাবে না। সমাজের সবার সম্মিলতিভাবে এসব অপশক্তির বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

লেক ভিউ জামে মসজিদের খতিব মুফতি সাদিকুর রহমান খুতবার আগে বক্তব্যে বলেন, আল্লাহকে যে ভয় করে সে দেশি-বিদেশি বা ধর্ম-অধর্ম-কাউকেই কষ্ট দিতে পারে না। যারা আল্লাহর নির্দেশ শুনবে না, একদিন তাদের বিচার হবে। দেশ ও যুবসমাজকে নাফরমানি থেকে দূরে থাকতে হবে।

উত্তরা এক নম্বর সেক্টর জামে মসজিদের খতিব মাওলানা মুফতি লুৎফুর রহমান জানান, জুমার খুতবায় তিনি আজ দুটি বিষয়ে আলোচনা করেছেন। একটি হচ্ছে পবিত্র রমজানের শিক্ষা। অন্যটি স্বজন অধীনস্তদের খোঁজ খবর রাখা।
তবে ইসলামিক ফাউন্ডেশনের কোনও খুতবা তার মসজিদে পৌঁছেনি বলে জানান মুফতি লুৎফুর রহমান।

মুগদা জামে মসজিদের মুসল্লি রোকন রাইয়ান বলেন, ইমাম সাহেব সন্ত্রাসী জঙ্গিবাদবিরোধী বক্তব্যই দিয়েছেন, তবে ইফার দেওয়া খুতবা পড়েননি।

মিরপুর দারুস সালাম থানার পাশে বায়তুল মাগফেরাত জামে মসজিদে নামাজ আদায়কারী ফারুক কাদের ভূঁইয়া জানান, ওই মসজিদে জঙ্গিবাদবিরোধী বক্তব্য দিয়েছেন হুজুর। স্থানীয়দের বাসা ভাড়ার বিষয়ে সতর্ক হতে মসজিদ কমিটির মুতাওয়াল্লি আলহাজ সেলিম খান আহ্বান জানান।

কাঁটাবন মসজিদ মিশন জামে মসজিদে জুমার নামাজ পড়িয়েছেন মাওলানা আবুল হাসান। জুমার খুতবায় ইসলামের দৃষ্টিকোণ থেকে সন্ত্রাস-উগ্রবাদ নিয়ে আলোচনা করেছেন।

গণভবনের পেছনের একটি মসজিদে নামাজ আদায় করেছেন সরকারদলীয় একজন সংসদ সদস্য। তার দাবি, ওই মসজিদের খুতবা ও আগের আলোচনায় জঙ্গিবাদের বিরুদ্ধে আলোচনা করা হয়েছে।

পশ্চিম রাজাবাজার মসজিদের মুসল্লিদের সর্তক থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে আহবান জানান খতিব।

একই খুতবা পাঠ প্রসঙ্গে ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, ‘বায়তুল মুকাররম মসজিদে যে খুতবা পাঠ করা হবে, সেটাই সারাদেশের সব মসজিদে পাঠানো হয়েছে। মসজিদের ইমামরা এই খুতবা হুবহু পাঠ করতে পারেন অথবা এটার অনুসরণে খুতবা পাঠ করতে বলা হয়েছে। জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মিরপুর ১১ নম্বর সেকশনের বায়তুল এহতেরাম জামে মসজিদের খাদেম নূরুল ইসলাম বলেন, আজ সকালে সরকারের লোক এসে খুতবার চিঠি দিয়ে গেছে। সেভাবেই খুতবা পড়া হয়েছে।

/সিএ/এসটিএস/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের