ফ্রান্সে হামলার ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০১৬, ১৯:৪৬আপডেট : ১৫ জুলাই ২০১৬, ২৩:২৬

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ফ্রান্সের নিসে বাস্তিল দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আতশবাজিতে জনতার ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনায় ৮৪ জন নিহত এবং বিপুল সংখ্যক লোক আহত হয়েছেন।

রাষ্ট্রপতি শুক্রবার এক শোক বার্তায় নিসে ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা করেন। এ ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সবসময় সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মোকাবেলায় ফ্রান্সের পাশে থাকবে।

আসেম সম্মেলন উপলক্ষে বর্তমানে মঙ্গোলিয়ায় অবস্থানকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোকবার্তায় বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ বরাবরের মতোই ফ্রান্সের জনগণের পাশে রয়েছে।’

প্রধানমন্ত্রী এই হামলায় হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি ব্যক্ত করে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

তিনি কাপুরোষিত এই হামলায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

বৃহস্পতিবার রাতে ফ্রান্সের নিসে জাতীয় দিবস উদযাপনকালে এক দল সন্ত্রাসী জনতার উপর চলন্ত ট্রাক উঠিয়ে দেয়। এতে পিষ্ট হয়ে ৮৪ জন নিহত হয়। সূত্র: বাসস।

আরও পড়ুন- 

রক্তে ভেজা নিসে রক্তের জন্যই হাহাকার
বিএনপিকে জামায়াত ছাড়ার পরামর্শ বিশিষ্টজনদের

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম