শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৬, ০১:৪৮আপডেট : ১৬ জুলাই ২০১৬, ০১:৫৪

আজ ১৬ জুলাই, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দি দিবস। ফখরুদ্দীন-মইনউদ্দিনের নেতৃত্বাধীন জরুরি অবস্থার সরকার ২০০৭ সালের আজকের দিনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে গ্রেফতার ও কারান্তরীণ করে।

শেখ হাসিনা ২০০৭ সালের ১৬ জুলাই খুব ভোরে প্রধানমন্ত্রীর বাসভবন সুধাসদন থেকে তাকে আটক করা হয়। পরে কথিত দুর্নীতির মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ কারাগারে বন্দি রাখা হয়। জরুরি অবস্থার মধ্যে দেশজুড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের তীব্র আন্দোলন, জাতীয় ও আন্তর্জাতিক চাপের মুখে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে উন্নত চিকিৎসার জন্য ২০০৮ সালের ১১ জুন জামিনে ৮ সপ্তাহের জন্য মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়ার পরদিনই তিনি চিকিৎসার উদ্দেশে যুক্তরাষ্ট্রে যান। সেখানে ২১ আগস্টের গ্রেনেড হামলায় ক্ষতিগ্রস্ত কান এবং চোখসহ বিভিন্ন রোগের চিকিৎসা শেষে একই বছরের ৬ নভেম্বর শেখ হসিনা দেশে ফেরেন। কয়েক দফায় জামিনের মেয়াদ বাড়ানোর পর দেশে ফিরলে তাকে স্থায়ী জামিন দিতে বাধ্য হয় তৎকালীন  সরকার। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে বিজয়ের মাধ্যমে ২০০৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোটের সরকার গঠিত হয়।
ইএইচএস/এপিএইচ/
আরও পড়ুন:

যশোরের আ. লীগ নেতা আলী রেজা রাজু আর নেই

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম