গুলশান জঙ্গি হামলা ও পরবর্তী উদ্যোগগুলো নিয়ে বিশেষ বৈঠকি চলছে বাংলা ট্রিবিউনে। সম্প্রতি গুলশান হলি আর্টিজান রেস্তোরায় জঙ্গি হামলার পর ১৫ দিন পার করেছে বাংলাদেশ। তারপরও হামলা, জিম্মি উদ্ধারসহ বিভিন্ন ইস্যুতে নানা প্রশ্নের উত্তর মেলেনি।
এ পরিস্থিতিতে দেশের নিরাপত্তা বিশ্লেষক, মনোচিকিৎসক, মানবাধিকারকর্মী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের উপস্থিতিতে বাংলা ট্রিবিউন বৈঠকিতে 'গুলশান হামলা, দুর্বলতা কোথায়?' শীর্ষক আলোচনা চলছে। এই বৈঠকি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভিতে। প্রচার সহযোগী হিসেবে আছে ঢাকা ট্রিবিউন। বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজের কমেন্ট অপশনে নিজেদের প্রত্যাশা উপস্থাপনের মাধ্যমে পাঠকরাও এই আয়োজনে অংশ নিচ্ছেন।
মিথিলা ফারজানার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন, মেজর জেনারেল (অব) আবদুর রশিদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব) সাখাওয়াত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক কামরুজ্জামান মজুমদার, আইন ও সালিশ কেন্দ্রের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক নূর খান, ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা সোহেল মাহমুদ, সাংবাদিক উদিসা ইসলাম ও বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল।
/ইউআই/এমআর/








