আবাসিক স্থাপনায় বাণিজ্যিক কার্যক্রম বন্ধে কঠোর হচ্ছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৬, ১৫:৫৫আপডেট : ১৮ জুলাই ২০১৬, ০২:১২

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন রাজধানীর আবাসিক স্থাপনায় অননুমোদিত বাণিজ্যিক কার্যক্রম বন্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। এর অংশ হিসেবে অননুমোদিত স্থাপনায় সব ধরনের ইউটিলিটি (গ্যাস, পানি, বিদ্যুৎ ও অন্যান্য সেবা) সার্ভিস বন্ধ করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিচ্ছে রাজউক। সোমবার থেকে এ কার্যক্রম আরও জোরদার করা হবে। পাশাপাশি রাজউকের উচ্ছেদ কার্যক্রমও চলমান থাকবে।
রবিবার বিকেলে সচিবালয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিতি ছিলেন সচিব শহিদুল্লাহ খন্দকার, রাজউকের চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী হাফিজুর রহমান মুন্সীসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা।
মন্ত্রী বলেন, আবাসিক স্থাপনায় অননুমোদিতভাবে বাণিজ্যিক কার্যক্রম চালাচ্ছে এমন স্থাপনার তালিকা রাজউক তৈরি করছে। রবিবার পর্যন্ত যে হিসাব পাওয়া গেছে, তাতে দেখা যায়, রাজউকের পাঁচটি জোনে আবাসিক ভবনে বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে ১৬২৫টি। এগুলোর মধ্যে নোটিস দেওয়া হয়েছে ২৬৯টিকে। তালিকা প্রণয়নের কাজ চলমান রয়েছে।
মন্ত্রী জানান, তালিকাভুক্ত এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪ নম্বর জোনে (গুলশান, বনানী ও বারিধারা) অননুমোদিত বাণিজ্যিক প্রতিষ্ঠান ৫৫২টি, ২ নম্বর জোনে (উত্তরা) ২১৫টি, ৩ নম্বর জোনে (মিরপুর) ৫৮০টি, ৫ নম্বর জোনে (ধানমণ্ডি, লালবাগ) ১৭৩টি এবং ৬ নম্বর জোনে (মতিঝিল, খিলগাঁও) ১০৫টি।

মন্ত্রী বলেন, তালিকাভুক্ত বাণিজ্যিক স্থাপনায় যাতে গ্যাস, পানি ও বিদ্যুৎসহ ইউটিলিটি সার্ভিস সংযোগ বিচ্ছিন্ন করা হয় সে জন্য আমরা সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠানে চিঠি দিচ্ছি। সোমবার থেকে এ কার্যক্রম আরও জোরদার হবে। তিনি বলেন, আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লিনিকগুলোকে ছাড় দেওয়া হবে। কিন্তু অন্যদের ছাড়া হবে না।

মন্ত্রী বলেন, আবাসিক প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল বসবাসের জন্য। এখানে কেউ বাণিজ্যিক কার্যক্রম চালাতে পারবেন না। কেউ করলে প্রয়োজনে তাদের বরাদ্দ বাতিলের ব্যবস্থা করা হবে। কারণ রাজউক তাদেরকে প্লট লিজ দিয়েছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আগেই বলেছিলেন অননুমোদিত বাণিজ্যিক স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। কিন্তু গুলশান, বনানী ও বারিধারায় যেহেতু অনেক বিদেশি নাগরিক বসবাস করেন, সেহেতু এ ব্যাপারে ধীরে চলো নীতি অনুসরণ করা হয়। কিন্তু গুলশান হামলার পর আমরা সে নীতি থেকে সরে এসেছি। এবার আমরা হার্ডলাইনে যাচ্ছি। কেবিনেট ছয় মাসের মধ্যে আবাসিক এলাকার বাণিজ্যিক স্থাপনা অপসারণ করতে বলেছে। তিন মাস চলে গেছে। বাকি তিন মাসে যদি এ কাজ করতে না পারি তাহলে সময় কিছুটা বাড়িয়ে নেওয়া হবে।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, সতের বছর আগে আমি যখন মন্ত্রী ছিলাম, তখন ঢাকায় ফাইভ স্টার হোটেল ছিল মাত্র দু’টি। আর এখন সরকারি-বেসরকারি মিলিয়ে এ ধরনের হোটেল আছে অন্তত ২০টি। তাই আবাসিক এলাকায় হোটেল ও গেস্ট হাউজ থাকতে পারে না।

মন্ত্রী বলেন, প্রতিটি আবাসিক এলাকায় বাণিজ্যিক জোন রয়েছে। যেমন গুলশানে রয়েছে একটা অ্যাভিনিউ রোড। এই অ্যাভিনিউ রোডের অনেক স্পেস এখনও খালি পড়ে আছে। আবাসিক এলাকায় যারা বাণিজ্যিক কার্যক্রম চালাচ্ছেন তারা এখানে আসতে চান না। তিনি বলেন, আমরা নোটিস জারি করলেই অনেকে আদালতে গিয়ে স্টে অর্ডার নিয়ে আসেন। এতে রাজউকের কাজে বিঘ্ন ঘটে। এ জন্য তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত ৪ এপ্রিল অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ঢাকাসহ দেশের অপর নগরীতে আবাসিক প্লট থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান সরাতে ছয় মাস সময় বেঁধে দেওয়া হয়। এরপর ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারীতে হামলার ঘটনা ঘটে। ঈদের ছুটি শেষে রবিবার (১০ জুলাই) সচিবালয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে গুলশান-বারিধারাসহ আবাসিক এলাকায় অননুমোদিত বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হয়।

আরও পড়তে পারেন: ‘গণপরিবহনের সংরক্ষিত সিটে অন্য কাউকে বসানো যাবে না’
আরও পড়তে পারেন: গুলশানে হামলাকারী শফিকুলের সহযোগী মিলন গ্রেফতার


ওএফ/এমএসএম/

 




সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম