ছাত্র রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ নয়: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৬, ১৭:২২আপডেট : ১৭ জুলাই ২০১৬, ১৭:৩৯

ছাত্র রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ নয়: প্রধানমন্ত্রী

বাংলাদেশে ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ নিজেদের নিয়ম মেনেই প্রতিষ্ঠান পরিচালনা করবে। রবিবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বিষয়ে সরকারের কোনও উদ্যোগ আছে কিনা’—এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। জাতীয় ঐক্যের সৃষ্টি হয়েছে। গ্রামে গ্রামে কমিটি হচ্ছে। ঈদের নামাজে সনাতন ধর্মের যুবকদের স্বেচ্ছাসেবকের ভূমিকা পালনের কথা উল্লেখ করে তিনি বলেন, এটা বাংলাদেশের জন্য অভূতপূর্ব অর্জন। সন্ত্রাস প্রতিরোধে সবাইকে আরও সচেতন হতে হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী উলানবাটরে যান। তারপর দিন আসেমে অংশগ্রহণসহ রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ ও জাপানের প্রধানমন্ত্রী শিনঝো আবে এর সঙ্গে বৈঠক করেন তিনি। তিন দিনের সফর শেষে শেখ হাসিনা শনিবার সন্ধ্যায় দেশে ফেরেন।

/ইউআই/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক