৩ লাখ ২৮ হাজার ৩১১টি সরকারি পদ শূন্য: জনপ্রশাসনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৬, ১৮:৩২আপডেট : ১৭ জুলাই ২০১৬, ১৮:৪২

সৈয়দ আশরাফুল ইসলাম জনপ্রশাসনে বর্তমানে ৩ লাখ ২৮ হাজার ৩১১টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি জানান, ডিসেম্বর ২০১৫ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন মন্ত্রনালয়, অধিদফতর ও দফতরে ১৩ লাখ ৮২ হাজার ৩৯৩টি পদের বিপরীতে ৩ লাখ ২৮ হাজার ৩১১টি পদ শূন্য রয়েছে।  রবিবার জাতীয় সংসদের প্রশ্ন-উত্তর পর্বে চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।  
জনপ্রশাসনমন্ত্রীর তথ্য অনুযায়ী শূন্যপদের প্রথম শ্রেণির কর্মকর্তা (৯ম তদূর্ধ্ব) ৪৪ হাজার ৫৪৪টি, দ্বিতীয় শ্রেণির (১০ম গ্রেড) ৫৩ হাজার ১৮০টি, তৃতীয় শ্রেণির (১৩-১৭তম) এর লাখ ৬০ হাজার ৫৩৯টি এবং চতুর্থ শ্রেণির (১৮-২০তম) ৭০ হাজার ৪৮টি। পর্যায়ক্রমে শূন্যপদ পূরণ অব্যাহত রয়েছে বলে মন্ত্রী এই প্রশ্নের জবাবে জানান।
বেগম আখতার জাহানের প্রশ্নের জবাবে জনপ্রশাসনমন্ত্রী জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন মহিলা কর্মকর্তার সংখ্যা মোট ১ হাজার ২১০ জন। এর মধ্যে সচিব/ভারপ্রাপ্ত সচিব ৭ জন, অতিরিক্ত সচিব ৫৮ জন, যুগ্ম সচিব ১০৪ জন, ‍উপসচিব ১৮৯ জন, সিনিয়র সহকারী সচিব ৩৩৭ জন, সহকারী সচিব ৩৮৯ জন, নন ক্যাডার সহকারী সচিব ৬ জন, দশম গ্রেডের কর্মকর্তা ২২ জন এবং জনপ্রশাসন মন্ত্রণালয় অধীন সংযুক্ত দফতর/সংস্থায় ১০ম তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তা ৯৮ জন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতে প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম