২০১৮ সালেই পদ্মা সেতুর ওপর দিয়ে বাস, রেল একসঙ্গে চলবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০১৬, ১২:৫৭আপডেট : ২৪ জুলাই ২০১৬, ১৮:৫৯

পদ্মা সেতুর নকশা

২০১৮ সালেই পদ্মা সেতু দিয়ে একসঙ্গে বাস এবং ট্রেন চলাচল শুরু হবে। ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যেই রাজধানীর অদুওে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মুন্সীগঞ্জের মাওয়া হয়ে পদ্মা সেতুর ওপর দিয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৪২ কিলোমিটার রেললিংক স্থাপনের কাজ শেষ হবে।

রবিবার সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে পদ্মা সেতু প্রকল্পের সঙ্গে রেল লিংক স্থাপন বিষয়ক এক সমন্বয় সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান। সভায় রেলপথ মন্ত্রী মুজিবুল হক উপস্থিত ছিলেন।

এ সময় সাংবাদিকদের ব্রিফিং-এ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, আগামী জানুয়ারিতে রেল লিংক স্থাপনের কাজ শুরু হবে। তিনি বলেন, ঢাকা থেকে ফতুল্লা হয়ে সেতুর ওপর দিয়ে ভাঙ্গা জংশন পর্যন্ত ৮২ কিমি. রেল লাইন স্থাপন করবে রেলপথ মন্ত্রণালয়। ভাঙ্গা থেকে বিদ্যমান রেল লাইন অনুযায়ী ফরিদপুর, যশোর সংযুক্ত হওয়ার পাশাপাশি পরবর্তী পর্যায়ে বরিশালকেও রেলপথে সংযুক্ত করা হবে।

রেলপথমন্ত্রী বলেন, ইতোমধ্যে জি-টু-জি ভিত্তিতে রেললাইন স্থাপনে চীন সরকারের মনোনীত রেলওয়ে গ্রুপ কোম্পানির সঙ্গে প্রাথমিক সমঝোতা স্মারক সই হয়েছে, শিগগিরই বাণিজ্যিক চুক্তি সই হবে। এ প্রকল্পে প্রায় ৩৪ হাজার কোটি টাকা সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে বলে এ সময় মন্ত্রী জানান। তিনি জানান, ইতোমধ্যেই পদ্মাসেতুর ৩৭ শতাংশ কাজ শষ হয়েছে। এবং মোট ২২টি পিলার স্থাপনের কাজ শেষ হয়েছে।

উল্লেখ্য, সভায় পদ্মা সেতুর সাথে সংযুক্ত রেল এবং প্রস্তাবিত চারলেন মহাসড়ক নির্মাণের ক্ষেত্রে উদ্ভূত সমস্যা সমাধানে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক এবং সড়ক ও জনপথ অধিদফতর বা সওজ-এর প্রধান প্রকৌশলীকে যুগ্মভাবে প্রধান করে গঠিত কমিটিতে রেল লিংক প্রকল্প ও সেতু প্রকল্পের পরিচালকদ্বয়, দুই প্রকল্পের প্রধান পরামর্শকদ্বয়, সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন বা এসডব্লিউও-পশ্চিম এর পরিচালক, ওয়াসা’র পদ্মা-যশোলদিয়া প্রকল্পের পরিচালক, এলজিইডি’র প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়।

সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাহ্ উদ্দিন, সওজ’র প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন, পদ্মা সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, রেললিংক প্রকল্প পরিচালক সাগর কৃষ্ণ চক্রবর্তীসহ এসডব্লিউও-পশ্চিমের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসআই/এসটি/এমএনএইচ/আপ-এসএনএইচ/



সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম