চট্টগ্রামে ৭৫ হাজার অবৈধ সিম জব্দ, আটক ৮

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০১৬, ১৮:৩৭আপডেট : ২৪ জুলাই ২০১৬, ২১:২১

বন্দরনগরী চট্টগ্রাম থেকে ৭৫ হাজার অবৈধ সিম জব্দ করা হয়েছে। এ সময় আটজনকেও আটক করেছে ডিবি পুলিশি। তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম ও পরিচয় জানা যায়নি।
রবিবার দুপুরে নগরীর রিয়াজুদ্দিন বাজারের তামাকুণ্ডু লেনে অভিযান চালিয়ে ডিবি পুলিশ এ সব সিম জব্দ ও আটজনকে আটক করে।

অবৈধ সিম জব্দ

গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন অভিযানে অংশ নেওয়া উপপরিদর্শক (এসআই) আব্দুল মোনাফ।
তিনি জানান, প্রায় ৭৫ হাজার সিম জব্দ করা হয়েছে। এ সিমগুলো অবৈধভাবে নিবন্ধন করা এবং সচল ছিল।
এ বিষয়ে ডিসি (ডিবি) মারুফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বেলা আড়াইটায় ডিবি পুলিশ নগরীর রিয়াজুদ্দিন বাজারের সিডিএ মার্কেটের মোবাইল এক্সেসরিজের দোকান রয়েল প্লাজার ছয়টি দোকানে অভিযান চালায়। এ সময় বিপুল সংখ্যক অবৈধভাবে নিবন্ধিত সিম জব্দ করা হয়।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) হুমায়ুন কবির বলেন, পুলিশি অভিযান চলার সময় অনেক দোকান মালিক পালিয়ে যান। তবে এ সময় আটজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
তিনি বলেন, প্রতিটি সিম ৮০ টাকা থেকে ১০০ টাকায় বিক্রি করা হচ্ছিল। ধারণা করা হচ্ছে, এ সব অবৈধ সিম জঙ্গিরা ব্যবহার করে থাকে।
উপপরিদর্শক (এসআই) আব্দুল মোনাফ বলেন, জব্দ সিমের সংখ্যা লাখ ছাড়িয়ে যেতে পারে।
তবে কোন কোন টেলিকম অপারেটরের সিম জব্দ করা হয়েছে, তা তিনি বলতে পারেননি। এছাড়া আটকদের নামও জানাতে পারেননি তিনি।
এবি

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম