শিবির ধরতে ইডেন কলেজ কর্তৃপক্ষের অভিযান, আটক ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০১৬, ২২:১৯আপডেট : ২৪ জুলাই ২০১৬, ২২:৫৩

ইডেন মহিলা কলেজ

রাজধানীর ইডেন মহিলা কলেজ হোস্টেলে শিবিরবিরোধী অভিযানে রুমে রুমে তল্লাশি চালিয়ে পাঁচজনকে আটক করে পুলিশে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ইডেন কলেজের অধ্যক্ষ গায়ত্রী চ্যাটার্জী বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও পুলিশ বলছে, আটক করা হয়নি, শুধু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের।

কলেজ অধ্যক্ষ বলেছেন, গতকাল শনিবার রাতে কলেজের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে কলেজ সুপারসহ কয়েকজন শিক্ষক তল্লাশি চালান। সেখানে অনেক ‘জিহাদি’ বই পাওয়া যায়। সেখান থেকে প্রথমে দুইজনকে ধরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশে দেওয়া হয়েছে।

এরপর রবিবার দুপুরে আবারও দ্বিতীয় দফায় অভিযান চালান শিক্ষকরা। এ অভিযানেও অনেক ‘জিহাদি’ বই জব্দ করা হয়। তখন আরও তিনজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান রবিবার রাত সাড়ে ১০টায় বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করছি। তবে এখনও কাউকে আটক করা হয়নি। জিজ্ঞাসাবাদ শেষে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আটকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

/এনএল/আরএআর/এবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী