সংসদে বিল উত্থাপন

স্নাতকোত্তর শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর তহবিলের বৃত্তি পাবেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০১৬, ০০:৩১আপডেট : ২৫ জুলাই ২০১৬, ০০:৩৫

জাতীয় সংসদ ভবন বিদ্যমান স্নাতক শ্রেণির পাশাপাশি স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরাও প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে বৃত্তি পাবেন। এ লক্ষ্যে রবিবার সংসদে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট বিল-২০১৬’ উত্থাপন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে বিলটি পরীক্ষা করে এক মাসের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন,প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট আইনে গবেষণা ও উচ্চশিক্ষা সহায়তার বিষয়টি না থাকায় একটি সমন্বিত বৃত্তি প্রদান নীতিমালা প্রণয়নের জন্য আইনে গবেষণা ও উচ্চশিক্ষা সহায়তার বিষয়টি অন্তর্ভূক্ত করা প্রয়োজন।
এতোদিন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে স্নাতক শ্রেণি পর্যন্ত বৃত্তির ব্যবস্থা ছিল। স্নাতকোত্তর শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার জন্য আইনে কোনও বিধান ছিল না।
প্রস্তাবিত আইনে নতুন ধারা যুক্ত করে স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি কোর্সের শিক্ষার্থীদেরও বৃত্তি দেওয়ার বিধান করা হয়েছে।
এছাড়া, আগের আইনের অধীনে সরকারকে বিধি এবং প্রবিধান প্রণয়নের ক্ষমতা দেওয়া থাকলেও নীতিমালা প্রণয়নের ক্ষমতা ছিল না। বিলে সরকারকে নীতিমালা প্রণয়নের ক্ষমতাও দেওয়া হয়েছে।

 আরও পড়তে পারেন: মুস্তাফিজের দিকে নজর রাখছে বিসিবি

/ইএইচএস/ এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম