দেশের সরকারি ও বেসরকারি সব টিচার্স ট্রেনিং কলেজের পাঠ্যক্রম ও পরীক্ষা পদ্ধতি জানতে চেয়েছেন আপিল বিভাগ। আগামী দুসপ্তাহের মধ্যে তা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
টিচার্স ট্রেনিং কলেজ সংক্রান্ত এক মামলায় সরকার পক্ষের আপিল আবেদনের শুনানিতে সোমবার এ আদেশ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ।
সরকারি প্রতিষ্ঠান থেকে বিএড করা সংক্রান্ত ২০০৯ সালের একটি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা এক রিট আবেদনের পর হাইকোর্ট ২০১৩ সালের ৭ জুলাই রায় দেন।
এরপর এ বিষয়ে আপিল করেন সরকারপক্ষ। আজকের (সোমবার) শুনানিকালে আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম।
/ইউআই /এপিএইচ/
আরও পড়ুন:








