সেই সার্জেন্ট সাময়িক বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০১৬, ১৩:০৩ আপডেট : ২৫ জুলাই ২০১৬, ১৩:২৪

চালকের-ওপর-পুলিশের-নির্যাতন

গাড়ি চালককে পেটানো সেই ট্রাফিক সার্জেন্ট মেহেদীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সোমবার। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে একথা জানিয়েছেন।

প্রসঙ্গত, শনিবার বিকালে মালিকের ছেলেকে নিয়ে ধানমণ্ডির ৭/এ সড়কের কেএফসি রেস্টুরেন্টে নামিয়ে দেন চালক ইউসুফ ফরাজী। এরপর গাড়িটি রাস্তার পাশে পার্কিং করেন। এ সময় ৭/এ সড়কের ট্রাফিক বক্সের সার্জেন্ট মেহেদী ইউসুফের কাছে কাগজপত্র দেখতে চান। এ নিয়ে দু’জনের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে চালককে বেধড়ক মারধর করেন সার্জেন্ট মেহেদী। পরে পথচারীরা এগিয়ে এলে সার্জেন্ট মেহেদী মারধরে ক্ষ্যান্ত দিয়ে চালককে পাশের পুলিশ বক্সে নিয়ে যান। খবর পেয়ে গুলশানের বাসিন্দা গাড়ির মালিক আরিফসহ অন্যরা ছুটে আসেন থানায়। তারা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি রফাদফা করেন। এ ঘটনায় শনিবার রাত সাড়ে নয়টায় ধানমণ্ডি থানায় একটি জিডি নোট করা হয়।

ট্রাফিক সার্জেন্টের মারধরের দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এক মিনিট ২১ সেকেন্ডের এই ভিডিওটি আপলোড করা হয়েছে শনিবার রাত সাড়ে ১০টায়। এরপর থেকে তা দেখা হয়েছে লক্ষাধিকবার। আর শেয়ার হয়েছে তিন হাজারেরও বেশি।

জানা গেছে, ২০১৫ সালের ব্যাচে যোগ দেওয়া সার্জেন্ট মেহেদী এখনও শিক্ষানবীশ পর্যায়ে রয়েছেন। তার গ্রামের বাড়ি বরিশাল জেলায়।

 

এ সংক্রান্ত খবর: পদদলিত করলেন, পেটালেন, ১০ হাজার টাকাও নিলেন (ভিডিও)

 /এনবি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কলকাতায় তরুণ, তার বাবা ও বন্ধুকে বিবস্ত্র করে ঘোরানোর অভিযোগ, গ্রেফতার ৩
কলকাতায় তরুণ, তার বাবা ও বন্ধুকে বিবস্ত্র করে ঘোরানোর অভিযোগ, গ্রেফতার ৩
সুন্দর বাসন, শখের জিনিস আলমারিতে তুলে রেখেছেন? ভুল করছেন না তো!
সুন্দর বাসন, শখের জিনিস আলমারিতে তুলে রেখেছেন? ভুল করছেন না তো!
ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আটক
ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আটক
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে বিএনপির এমপির সঙ্গে গেলেন আ.লীগ নেতা, অভিযোগ দলীয় নেতাদের
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে বিএনপির এমপির সঙ্গে গেলেন আ.লীগ নেতা, অভিযোগ দলীয় নেতাদের
সর্বাধিক পঠিত
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি