মন্ত্রিসভায় শিপিং করপোরেশন আইনের খসড়ার অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০১৬, ১৩:৪৮আপডেট : ২৫ জুলাই ২০১৬, ১৩:৪৯

মন্ত্রিসভার বেঠক (ফাইল ফটো)

বাংলাদেশ শিপিং করপোরেশন আইন ২০১৬ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম একথা জানান।

সচিব বলেন, এটি আগেও চালু ছিল। তবে রাষ্ট্রপতির অর্ডিন্যান্সে চলছিল। আগে এটা ইংরেজিতে ছিল এখন বাংলায় করা হবে। সামরিক সরকারের সময় এর কিছু সংযোজন ও বিয়োজন করা হয়।

এসময় তিনি মন্ত্রিসভায় (২০১৬ এর ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত) এই প্রান্তিকের কার্যক্রমের বিবরণ দেন।

শফিল আলম বলেন, এই প্রান্তিকে বৈঠক হয়েছে ৯২টি। এ বৈঠকে গৃহীত সিদ্ধান্তের মধ্যে বাস্তবায়ন হয়েছে ৬৫টি। যা শতকরা হিসেবে ৭০.৬৫ শতাংশ। সিদ্ধান্ত বাস্তবায়নের অপেক্ষায় আছে ২৭টি। কর্ম কৌশল নেওয়া হয়েছে দুটি, অনুনমোদিত চুক্তি হয়েছে ৯টি।  এই সময় সংসদে পাশ করা আইনের সংখ্যা ২০।

 /এসআই/জেবি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম