লিখিত ক্ষমা চাইলেন তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০১৬, ১৪:২৬আপডেট : ২৫ জুলাই ২০১৬, ১৫:০১

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ‘দরিদ্রদের জন্য বরাদ্দ টিআর-কাবিখার অর্ধেক এমপিদের পকেটে যায়’ এমন বেফাঁস মন্তব্যের জন্য মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত সদস্যদের কাছে লিখিত ক্ষমা চাইলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গত রবিবার পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ বেফাঁস মন্তব্য করেন।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে তথ্যমন্ত্রী ক্ষমা চেয়ে লিখিত বক্তব্য একটি খামে ভরে সব সদস্যদের আসনের সামনে রাখেন। পরে মন্ত্রিসভার বৈঠকে নির্ধারিত এজেন্ডার বাইরে এ বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত সবাই।

মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত একটি নির্ভরযোগ্য সূত্র বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সম্প্রতি করা মন্তব্য সংশোধন করে ক্ষমা চেয়ে একটি চিঠি মন্ত্রিসভার বৈঠকে সবার সামনে দেন। পরে এক পর্যায়ে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘তথ্যমন্ত্রীর এ বক্তব্য আমাদের হেয় করেছে, আমাদের ইজ্জত নষ্ট করেছে। আমাদের সবাইকে চোর বানিয়েছে। আমি মুজিবুল হক চুন্নু, আমি আগে এমপি, তারপর মন্ত্রী। আমি আমার এলাকার উন্নয়নে বরাদ্দ পাওয়া এক ছটাক গম আত্মসাত করেছি এমন অভিযোগ কেউ যদি প্রমাণ করতে পারেন, তবে আমি আমার মন্ত্রিত্ব ছেড়ে দেব।’

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিবুল হক চুন্নুর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেন, ‘আপনার এ ধরনের কথা বলা ঠিক হয়নি।’

এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘আমি আমার ভুল স্বীকার করে বক্তব্যের বিষয়ে ক্ষমা চেয়ে সবাইকে চিঠি দিয়েছি।’

ঠিক সে মুহূর্তে মন্ত্রিসভার সদস্যরা তথ্যমন্ত্রীর ওপর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এলাকার উন্নয়নে বরাদ্দের গম খাইলে আপনি খান, আমরা খাই না।’

এর উত্তরে হাসানুল হক ইনু প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী এ ধরনের কথা আমি বলেছি ঠিক। কিন্তু এর জন্য আমি লিখিতভাবেই দুঃখও প্রকাশ করছি। নানা ইস্যুতে সেই অনুষ্ঠানে আমি কথা বলেছিলাম। তার মধ্যে এটা আমার ‘মুখ ফসকে’ বেরিয়ে গেছে। এটি আমি স্বজ্ঞানে বলিনি।’

এ সময় উপস্থিত মন্ত্রিসভার সদস্যরা বলেন, ‘এভাবে বললে বা ক্ষমা চাইলে হবে না। আপনাকে সংসদে ৩০০ বিধিতে দাঁড়িয়ে বলতে হবে এবং ক্ষমা চাইতে হবে।’

/এসআই/এসএনএইচ/ এপিএইচ/
আরও পড়ুন: 

অস্ত্রের উৎস জানতে পেরেছি, আগেও ব্যবহার হয়েছে: আইজিপি

পদদলিত করলেন, পেটালেন, ১০ হাজার টাকাও নিলেন (ভিডিও)

সেই সার্জেন্ট সাময়িক বরখাস্ত

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম