মীর কাসেমকে সময় দেওয়ায় মন্ত্রিসভায় ক্ষোভ

শফিকুল ইসলাম
২৫ জুলাই ২০১৬, ১৪:২৮আপডেট : ২৫ জুলাই ২০১৬, ২৩:০২

মীর কাসেম আলী

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনার যে আবেদন করেছিলেন, তার শুনানি এক মাস পিছিয়েছেন উচ্চ আদালত। আর এ বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মন্ত্রিসভায় সদস্যরা।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভায় বৈঠকে উপস্থিত সদস্যরা এ বিষয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন। এমনকি প্রধানমন্ত্রীও এ ধরনের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন। মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত একটি নির্ভরযোগ্য সূত্র বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, মন্ত্রিসভায় উপস্থিত সদস্যরা জানিয়েছেন মীর কাসেমের শুনানির সময় আরও  একমাস পেছানো কোনোভাবেই ঠিক হয়নি। এর আগেও মানবতাবিরোধী অপরাধীরা এ ধরনের মামলায় সময় চেয়েছিল, কিন্তু সময় দেওয়া হয়নি। মীর কাসেমকে সময় দেওয়ার বিষয়টি ‘রহস্যজনক’।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাদের সঙ্গে একমত পোষণ করে বলেন, তার ধারণা সাম্প্রতিক সময়ের সব হামলার জন্য মীর কাসেম আলী দায়ী। কারাগারে বসে সে-ই টাকা খরচ করে এসব হামলার ঘটনা ঘটাচ্ছে।

বৈঠকে শেখ হাসিনা আরও বলেছেন, ‘তাকে পুরো আগস্ট মাস সময় দেওয়া হয়েছে, সেই ‘আগস্ট’ মাসই সময় পেল। এ সময়ে সে আরও ঘটনা ঘটাতে পারে। সে শেষ সময়ে মরণ কামড় দিচ্ছে। কাজেই সবাইকে সতর্ক থাকতে হবে।

এ সময় মীর কাসেমকে সময় দেওয়ার বিষয়ে আইনমন্ত্রীর কাছে জিজ্ঞাসা করলে তিনি বলেন, তাকে সময় দেওয়া ঠিক হয়নি। কেউ রিভিউ পেছানোর জন্য সময় পেল না, সে পেল এটা রহস্যজনক।

/এসআই/এসএনএইচ/এপিএইচ/
আরও পড়ুন: 

অস্ত্রের উৎস জানতে পেরেছি, আগেও ব্যবহার হয়েছে: আইজিপি

পদদলিত করলেন, পেটালেন, ১০ হাজার টাকাও নিলেন (ভিডিও)

সেই সার্জেন্ট সাময়িক বরখাস্ত

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম