গুলশান হামলায় নিহত জঙ্গি শফিকুলের আরেক সহযোগী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৬, ১৯:১৪আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১৯:১৯

আমিরুল-ইসলাম ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় নিহত জঙ্গি শফিকুল ইসলাম উজ্জ্বলের ঘনিষ্ঠ আরেক সহযোগী এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আমিরুল ইসলাম।

তিনি আশুলিয়ার জামগড়া এলাকার ‘আলহাজ্ব আবু তালেব মোল্লা পাবলিক স্কুল’-এর সহকারী শিক্ষক।

মঙ্গলবার সকালে আশুলিয়ার জামগড়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে নিহত জঙ্গি শফিকুলের সহযোগী হিসেবে গ্রেফতার স্কুল শিক্ষক মিলনের তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। আমিরুল ইসলামের সঙ্গে নিহত জঙ্গি শফিকুল ইসলামের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও জানান তিনি।

আলহাজ্ব আবু তালেব মোল্লা পাবলিক স্কুলের প্রধান শিক্ষক ছগির হোসেন ইমু বলেন, আমিরুল ইসলাম মাদারী মাদবর মেমোরিয়াল স্কুলের শিক্ষক ছিলেন। এরপর ১৭ জুলাই তিনি আলহাজ্ব আবু তালেব মোল্লা পাবলিক স্কুলে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। তবে ঈদের ছুটি শেষে আমিরুল ইসলাম আর স্কুলে আসেননি।
উল্লেখ্য, আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে ১৬ জুলাই গুলশানে জঙ্গি হামলায় নিহত জঙ্গি শফিকুলের সহযোগী মিলন নামে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। পরে গত রবিবার আদালতের মাধ্যমে তাকে পাঁচদিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে মিলনের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে স্কুল শিক্ষক আমিরুলকে গ্রেফতার করা হয়।
/এআর/এবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক