ঢাবি উপাচার্যকে বরখাস্তের দাবি জিয়া উদ্দিনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৬, ২২:৪৬আপডেট : ২৬ জুলাই ২০১৬, ২২:৫১

জিয়া উদ্দিন আহমেদ বাবলু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিককে বরখাস্তের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু। মঙ্গলবার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় তিনি এ দাবি জানান।
তবে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ওই এমপিকে ভর্ৎসনার সুরে বলেন, আপনি কোন ধারায় কথা বললেন? এটা তো পয়েন্ট অব অর্ডার হলো না। আপনি যদি এ বিষয়ে একটি নোটিশ দিতেন সে ক্ষেত্রে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারতাম। কিন্তু এখন আপনি যা বললেন, সে বিষয়ে আমি কোনও সিদ্ধান্ত দিতে পারব না।
অনির্ধারিত আলোচনায় জিয়া উদ্দিন বলেন, গত ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে। সেদিন কর্তৃপক্ষ একটি স্মরণিকা বের করেছে। সেখানে লেখা হয়েছে ‘শেখ মুজিবুর রহমান’ ‘বঙ্গবন্ধু’ লেখেনি। এটি অফিসিয়াল স্টেটমেন্ট। তারা কী এটা লিখতে পারে? আরও  লেখা হয়েছে জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে এটা আমার গায়ে লেগেছে। স্মরনিকায় ভাইস চ্যান্সেলর সই করেছেন। এটা নিয়ে ছাত্ররা বিক্ষোভ করেছে।
জিয়া উদ্দিন আরও বলেন, ওই ঘটনায় রেজিস্ট্রারকে বরখাস্ত করা হয়েছে। কিন্তু এর জন্য রেজিস্ট্রার একা দায়ী নন। মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় আছে। যিনি বঙ্গবন্ধুকে স্বীকার করেন না, তিনি ওই পদে কীভাবে থাকেন? অবিলম্বে তার পদত্যাগ চাই। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতির কাছে আমি উপাচার্যকে বরখাস্তের দাবি করছি।
আরও পড়তে পারেন: জামায়াতের সঙ্গে বেহেশতেও যাবেন না: ফখরুল-নোমানকে কাদের সিদ্দিকী

ইএইচএস/ এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক