প্রয়োজনে বাড়ি ভাড়া নিয়ে কর্মজীবী মহিলা হোস্টেল চালানোর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৬, ০১:২৫আপডেট : ২৭ জুলাই ২০১৬, ০১:২৬

সরকার বিভাগীয় পর্যায়ে সরকারিভাবে নির্মাণ না হওয়া পর্যন্ত প্রয়োজনে বাড়ি ভাড়া নিয়ে কর্মজীবী মহিলা হোস্টেল ও ডে কেয়ার সেন্টার পরিচালনার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন সচিব। মঙ্গলবার রাতে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০১৬-এর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সচিব নাসিমা বেগম।
সচিব বলেন, সরকার কর্মজীবী নারীদের সুবিধার জন্য বিভাগীয় পর্যায়ে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। তাই সরকারিভাবে মহিলা হোস্টেল ও ডে কেয়ার সেন্টার নির্মাণ না হওয়া পর্যন্ত বাড়ি রিকুইজিশনের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করতে হবে।
এ সময় সচিব জানান, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচির আওতায় ভিজিডি উপকারভোগীর সংখ্যা সাড়ে ৭ লাখ থেকে বাড়িয়ে ১০ লাখে উন্নীত করা হবে। এছাড়া মাতৃত্বকালীন ভাতাভোগীর সংখ্যা ২ লাখ ৬০ হাজার থেকে ৫ লাখে উন্নীত করা হবে।
সরকার এ লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। এ জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম।

/এসআই/এমও/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম