‘সরকারি চাকরিজীবীদের আবাসন সুবিধা দেওয়া হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৬, ০৩:১৩আপডেট : ২৭ জুলাই ২০১৬, ০৩:১৬

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জেলা পর্যায়েও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসনের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। মঙ্গলবার রাতে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০১৬ এর চতুর্থ অধিবেশনে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিষয়ের আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মন্ত্রী জানান, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য জেলা পর্যায়েও আবাসন সুবিধা দেওয়ার কথা চিন্তা করছে সরকার। প্লট বা জমি নয় পদমর্যাদার ভিত্তিতে তাদের জন্য ৮০০ থেকে সাড়ে ৪ হাজার স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট বরাদ্দ দেওয়া হবে।
শুধু জেলা প্রশাসক নয়, সব সরকারি কর্মকর্তা আবাসন নিয়ে সমস্যায় পড়েন উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, সরকার বিষয়টি বিবেচনা করে বেশকিছু প্রকল্প হাতে নিয়েছে। ইতোমধ্যে বেশকিছু সরকারি কর্মকর্তার জন্য আবাসন সমস্যার সমাধান করা হয়েছে। শিগগিরই বাকিদেরও আবাসন সমস্যার সমাধান করা হবে।
এ সময় মন্ত্রী রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ সম্পর্কে জেলা প্রশাসকদের অবহিত করেন।

/এসআই/এমও/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম